আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইসিতে বিএনপির প্রস্তাব জনস্বার্থবিরোধী: কাদের

ইসিতে বিএনপির প্রস্তাব জনস্বার্থবিরোধী: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সাথে অনুষ্ঠিত সংলাপে বিএনপি যে সকল প্রস্তাব দিয়েছে তা জনস্বার্থবিরোধী।

আজ বৃহস্পতিবার বনানীস্থ সেতু ভবনের সভাকক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাস র্যা পিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের উত্তরা হাউজ বিল্ডিং হতে চেরাগআলী মার্কেট পর্যন্ত ফ্লাইওভার এবং টঙ্গী ব্রিজ নির্মাণের লক্ষ্যে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনস্বার্থ মাথায় রেখে প্রস্তাব দিয়েছে, বিএনপি দলীয় স্বার্থে প্রস্তাব দিয়েছে। এই দলটি সব সময়ে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে।

ইসির সাথে সংলাপে জাতীয় নির্বাচনে সেনা মোতায়নের বিষয়ে আওয়ামী লীগ বিরোধিতা করেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা আইন অনুযায়ী পদক্ষেপ চেয়েছি। নির্বাচন সুষ্ঠ করতে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা তাই নিতে বলেছি।

বেগম খালেদা জিয়ার আদালতে দেয়া জবানবন্দির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আদালত নিয়ে দ্বিচারিতা করছে বিএনপি, রায় পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে বিচারকদের প্রভাব খাটানোর অভিযোগ। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ১৫০ বারের বেশি শুনানীর তারিখ পেছানো কি আদালতের প্রতি আস্থা প্রমাণ করে?

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে উত্তরা-বনানী সড়কের দুইপাশে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তাকে অভ্যর্থনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তারা রাস্তায় দাঁড়ায়নি। কিন্তু বিএনপি তান্ডব চালিয়েছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের জন্য রাস্তায় সৃষ্ট যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।



শেয়ার করুন

পাঠকের মতামত