আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিপিএল ঘিরে জুয়া : ১০ ভারতীয়সহ ৭৭ জন আটক

বিপিএল ঘিরে জুয়া : ১০ ভারতীয়সহ ৭৭ জন আটক

বিপিএল নিয়ে জুয়া খেলার অভিযোগে ৭৭ জুয়াড়িকে স্টেডিয়াম থেকে আটক করা হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ শুক্রুবার ম্যাচ চলাকালীন সময় স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করে।

এই ৭৭ জন জুয়ারিদের মধ্যে ১২ জন বিদেশিদের মধ্যে ১০ ভারতীয় ও ২ জন অন্য দেশের ও বাকি ৬৫ জন বাংলাদেশি। খেলা চলাকালীন সময়ে গ্যালারিতে বসেই এরা জুয়ায় সহযোগিতা করছিল।

গত বছরেও প্রায় শতাধিক জুয়ারিকে আটক করেছিল বিসিবি। বিসিবির বিশেষ দল অনুসন্ধান করে তাদের সনাক্ত করার পরেই পুলিশে ধরিয়ে দেয়। তবে গত বছর ভারতীয়দের সংখ্যা বেশি থাকলেও এবার দেশিদের সংখ্যাই বেশি।

সংবাদ সম্মেলন করে বিসিবির পক্ষে বলেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, ‘সারা দেশে ক্রিকেট জুয়া বন্ধে তাঁদের খুব বেশি কিছু করার নেই। তবে স্টেডিয়ামে কাউকে যদি বেটিং করতে দেখা যায়, সেটি বন্ধে বিসিবি সর্বোচ্চ ব্যবস্থাই নেবে। এরই মধ্যে ৭৭ জন জুয়াড়িকে ধরেছে বিসিবি। এর মধ্যে বাংলাদেশের ৬৫ জন। ১২ বিদেশি জুয়াড়ির ১০ জনই ভারতীয়। সবাইকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কিন্তু দেশে ক্রিকেট জুয়া নিয়ে আইন না থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা বা সাধারণ ডায়েরি করা যায়নি।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান  আকরাম খান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মাঠের চেয়ে টিভি-রেডিওতে কিছুক্ষন পরে সম্প্রচার হওয়ায় জুয়ারিরা মাঠে বসেই চালাতে থাকে তাদের জুয়া কার্যক্রম। বল বাই বল ফোন দিয়েই বাইরে আপডেট জানানো হয়।

এর আগেও বিপিএলের জুয়া নিয়ে রাজধানীর বাড্ডা থেকে একজন নিহত হয়েছে। বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক তাই নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে জানালেন, ‘আসলে জুয়া বন্ধে সচেতনতা তৈরি ছাড়া বিসিবির কিছু করার নেই। আমরা স্টেডিয়ামে এলইডি ও স্কোরবোর্ডে এটা নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। সারা দেশে যে জুয়া হচ্ছে, সেটা বন্ধে আমাদের কিছু করার নেই। এটা পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। আমাদের দেশে বেটিং নিয়ে কোনো আইনও নেই। তবে স্টেডিয়ামের মধ্যে দুর্নীতি দমন ও নিরাপত্তা—এই দুটি ইউনিট কাজ করে আসছে। স্টেডিয়ামের মধ্যে বেটিং বা এ রকম কিছু হলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে এই দুই ইউনিট। কিন্তু জুয়াড়িদের ধরলেও আইনানুগ ব্যবস্থা নিতে পারি না। তাদের বিরুদ্ধে মামলা বা সাধারণ ডায়েরি করতে পারি না।’

শেয়ার করুন

পাঠকের মতামত