আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে। খুলনা টাইটানসের বিপক্ষে দলীয় ১৫তম ওভারে তার বোলিং নিয়ে সন্দেহ হয় ফিল্ড আম্পায়ারদের। এরপরই অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

২০১৪ সালে আরও একবার আল-আমিনের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে বোলিং করার বৈধতা পান তিনি।

বোলিং অ্যাকশন রিপোর্টেড হলেও আপাতত খেলতে বাধা নেই আল আমিনের। নিয়ম অনুযায়ী আগামী দুই সপ্তাহ খেলতে পারবেন তিনি। ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর- এই দুই সপ্তাহ সুযোগ পাচ্ছেন তিনি খেলার। এর মধ্যেই শেষ হয়ে যাবে বিপিএলের চলতি আসর। সবমিলিয়ে তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়লেও বিপিএল মিস হচ্ছে না এই পেসারের।

আল-আমিনের ব্যাপারে বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘খুলনা টাইটানসের (২৮ নভেম্বর) বিপক্ষে বোলিং অ্যাকশন নিয়ে আল-আমিনের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। তবে আগামী ১৪ দিন তার বোলিং করতে কোনও সমস্যা নেই।’

তবে ১৪ দিনের মধ্যেই রিভিউ কমিটির কাছে রিপোর্ট করতে হবে আল-আমিনকে। এরপর তাকে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে অবহিত করা হবে। জালাল ইউনুস বলেছেন, ‘১৪ দিনের মধ্যে তাকে রিপোর্ট করতে হবে। এরপর তার বোলিং অ্যাকশন দেখা হবে। তখন কোনও সমস্যা পাওয়া গেলে পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে। তারপর তার অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব।’

যদিও বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন আল আমিন। এই পেসার বলেছেন, ‘আম্পায়ারদের যে কোনও ওভার নিয়েই সন্দেহ হতে পারে। তাই বলে আমার অ্যাকশন অবৈধ হয়ে যাচ্ছে, এমনটা আমি মনে করছি না। আমার দুই সপ্তাহ সময় আছে। এরপর রিভিউ কমিটির তত্ত্বাবধানে কাজ করব।’

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত