আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ফের নেইমার-কাভানি দ্বন্দ্ব!

ফের নেইমার-কাভানি দ্বন্দ্ব!

শেষ হয়েও যেন হলো না শেষ। এডিনসন কাভানি নিজেই ঘোষণা দিয়েছিলেন এখন থেকে নেইমারও পেনাল্টি কিক নেবেন। তবে পুরনো বিতর্ক আবার নতুন করে শুরু করে দিলেন পিএসজির এই দুই তারকা। বুধবার রাতে ট্রোয়েসের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে ফের পেনাল্টি নিয়ে বিবাদ তৈরি হয় নেইমার ও কাভানির মধ্যে।

ঘরের মাঠে খেলার ৪০তম মিনিটে পিএসজি তারকা কাভানিকে পেনাল্টি বক্সের ভেতরে ফেলে দেন ট্রোয়েসের এক খেলোয়াড়। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে খুব একটা সময় নেননি।
 
নেইমারই পেনাল্টি কিক নেবেন বলেই মনে হচ্ছিল। তবে উরুগুয়ে ফরোয়ার্ড নিজেই বল নিয়ে এগিয়ে যান। এবার আর কাড়াকাড়িতে লিপ্ত হননি নেইমার। দূর থেকেই দেখেন কাভানির কাণ্ড।

কাভানি পেনাল্টি কিক নেয়ার সময় একটু দূরে সরে যান নেইমার। পেনাল্টি কিকের লড়াইয়ে জিতলেও হেরে যান কাভানিই। তার নেয়া শট রুখে দেন ট্রোয়েসের গোলরক্ষক।

কাভানি পেনাল্টি মিস করার পর তাকে কিছু একটা বলেছিলেন নেইমার। এর আগে যখন মাঠে পেনাল্টি নিয়ে কাড়াকাড়ি লেগেছিল তখনই স্পট-কিক থেকে গোল করতে পারেননি উরুগুয়ে ফরোয়ার্ড। ফলে আগামী দিনগুলোতে কাভানি নয়; নেইমারই যে পেনাল্টি কিক নিতে অগ্রাধিকার পাবেন সেটি আর বলার অপেক্ষা রাখে না।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত