আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ডোপিং কেলেঙ্কারি : ২০১৮ অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

ডোপিং কেলেঙ্কারি : ২০১৮ অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

রাশিয়ার সরকারী মদদে খেলোয়াড়দের বলবর্ধক ওষুধ সেবন করানোর অপরাধে ২০১৮ অলিম্পিকে দেশটিকে নিষিদ্ধ করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি। পিয়ংইয়ং-এ শীতকালীন অলিম্পিক শুরুর যখন আর দুইমাস বাকি তখনই এলো এমন ঘোষণা। খবর- বিবিসির।

২০১৪ সালে রাশিয়া অলিম্পিকে সরকারি মদদে খেলোয়াড়দেরকে ডোপিং বা বলবর্ধক ওষুধ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে, ১৭ মাস ধরে চলা তদন্তের প্রতিবদেনে যে সব তথ্য ও সুপারিশ উঠে এসেছে তার প্রেক্ষিতেই আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ এবং তার বোর্ড মঙ্গলবার এই সিদ্ধান্ত ঘোষণা করে।

তবে, যেসমস্ত রুশ খেলোয়াড় নিজেদের ডোপিং মুক্ত প্রমাণ করতে পারবেন তারা অলিম্পিকসে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে তাদেরকে 'অলিম্পিক এথলেট ফ্রম রাশিয়া'র ব্যানারে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হবে।

অলিম্পিকে নিষিদ্ধ করার এই ঘটনায় রাশিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোনও কোনও রাজনীতিবিদ, অলিম্পিক বয়কট করার কথাও বলেছেন।

সংসদের ডেপুটি স্পিকার বলেছেন এই নিষেধাজ্ঞা মানহানিকর এবং অপমানজনক। রাশিয়ার অলিম্পিক কমিটি বলছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা আপীল করবে।

সামাজিক মাধ্যমে করা এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এরপরও রাশিয়া টিকে থাকবে। বিশ্বযুদ্ধের পর, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর এবং নিষেধাজ্ঞার পর যেভাবে টিকে ছিল সেভাবেই রাশিয়া টিকে থাকবে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত