আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব

ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব

টেস্ট অধিনায়কত্ব হারালেন মুশফিকুর রহিম। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে ফের তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব। তার সহকারী করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা ছিল আজ রোববার। দ্বিতীয় সভাতেই বড় পরিবর্তন আনল বিসিবি। মুশফিকের সহকারী ছিলেন তামিম ইকবাল। ফলে অধিনায়ক ও সহকারী অধিনায়কত্বের দুটি পদেই পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী সিরিজ থেকে আমাদের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। সহ-অধিনায়ক হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ।’

এর আগেও সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত সাকিবের নেতৃত্বে ৯টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১টিতে জয় বাদে ৮টিতেই হেরেছে বাংলাদেশ।

২০০৯ সালের জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ গেলেও প্রথম টেস্ট খেলার সময় হাঁটুর চোটে ছিটকে যান অধিনায়ক। পরবর্তীতে সাকিব দায়িত্ব নেন। ২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে জিম্বাবুয়েতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দেশে ফেরার পর বেশ কিছু ‘বিতর্কের’ কারণে সাকিবকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে মুশফিকের হাতে তুলে দেওয়া হয় দায়িত্ব।

২০১১ সালে দায়িত্ব পাওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত ৩৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মুশফিক। তার হাত ধরে বাংলাদেশ জিতেছে সর্বোচ্চ ৭টি ম্যাচ। ৯টি ড্র করলেও হেরেছে ১৮টিতে। মুশফিকের অধিনায়কত্ব কেন নেই তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি বোর্ড প্রধান, ‘বিশেষ কোন কারণ যে নেই তা নয়। তবে থাকলে সেই সব কারণ বলা যাচ্ছে না। আমরা মনে করেছি এখানে একটা পরিবর্তন হওয়ার দরকার। ব্যাটিংয়ে সে মনোযোগ দিক।’

বোর্ড সভাপতি জানিয়েছেন, মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বলার অপেক্ষা রাখে না দক্ষিণ আফ্রিকার ঘটে যাওয়া কিছু ঘটনায়ই মুশফিকুর রহিম তার অধিনায়কত্ব হারিয়েছেন। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে দল নির্বাচন নিয়ে অনেক মন্তব্য করেছিলেন। যেগুলো পছন্দ হয়নি অনেকেরই!

সাকিব ও মাহমুদউল্লাহ কতদিনের জন্য দায়িত্ব পেয়েছেন, তা নির্দিষ্ট করেননি বোর্ড সভাপতি। তবে বলেছেন, ‘আমরা যে পরিকল্পনা করেছি…শুধু এখনকার সময় দেখলে তো হবে না। সামনে আগামী চার-পাঁচ বছরের জন্য আমরা যে পরিকল্পনা সেট করেছি, তারই একটা পদক্ষেপ এটি। অন্যান্য জায়গায়ও পরিবর্তন আসবে।’

শ্রীলঙ্কা সিরিজে মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। এবার সাকিবের কাঁধে সাদা পোশাকের দায়িত্ব।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত