আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বার্মিংহামে হবে ২০২২ কমনওয়েলথ গেমস

বার্মিংহামে হবে ২০২২ কমনওয়েলথ গেমস

২০২২ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হতে যাচ্ছে বার্মিংহাম, এটা জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার এলো সেই ঘোষণাও।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২২ কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে বার্মিংহামের নাম ঘোষণা করা হয়েছে। ২০১২ লন্ডন অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়াযজ্ঞ।

২০২২ কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার জন্য গত ৩০ সেপ্টেম্বরের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) কাছে শুধু বার্মিংহামই আবেদনপত্র জমা দিয়েছিল।

কিন্তু সিজিএফ প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করায় সময়সীমা বাড়ানো হয়। শেষ পর্যন্ত অবশ্য বার্মিংহামকেই আয়োজনের দায়িত্ব দিল সিজিএফ।

একুশ শতকে এ নিয়ে তৃতীয়বারের মতো কমনওয়েলথ গেমসের আসর বসছে ব্রিটেনে। ম্যানচেস্টার ও গ্লাসগোতে যথাক্রমে ২০০২ ও ২০১৪ সালের আসর বসেছিল।

২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত হতে পারে ২০২২ কমনওয়েলথ গেমস। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।

সিজিএফ-এর সভাপতি লুইস মার্টিন জানিয়েছেন, কানাডা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া ২০২৬ ও ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের আগ্রহ দেখিয়েছে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত