আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ভারতকে হারিয়ে সাফের শিরোপা জিতলো বাংলাদেশের কিশোরীরা

ভারতকে হারিয়ে সাফের শিরোপা জিতলো বাংলাদেশের কিশোরীরা

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারায় ভারতকে। ম্যাচের একমাত্র গোলটি করে বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছেন শামসুন্নাহার।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আত্মবিশ্বাসে টগবগে হয়ে ফাইনাল খেলতে নামে বাংলাদেশ। কারণ গত বৃহস্পতিবারই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশের কিশোরীরা। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেও ভারতের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ।
তবে সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের সাথে সমানতালে লড়াই শুরু করে ভারত। কিন্তু এতে ভড়কে যায়নি বাংলাদেশ। কাঙ্খিত গোলের জন্য নিজেদের সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করছিলো স্বাগতিকরা।
অবশেষে কাঙ্খিত গোলের দেখা পায় বাংলাদেশই। ৪১ মিনিটে আনুচিং মারমার শট গোলরক্ষকের হাত থেকে ফিরে এলে ফিরতি বল বাঁ-পায়ের শটে ভারতের জালে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম গোলের স্বাদ দেন শামসুন্নাহার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে গোলাম রব্বানি ছোটনের দল।
১-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিলো বাংলাদেশ। ম্যাচে সমতা আনতে গোলের জন্য মরিয়া ছিলো ভারতও। কিন্তু রক্ষণদূর্গের দক্ষতার কারণে বাংলাদেশকে বড় কোন পরীক্ষায় ফেলতে পারেনি ভারত।
তবে ম্যাচের ব্যবধান দ্বিগুন করার ভালো একটি সুযোগ পরবর্তীতে পেয়েছিলো বাংলাদেশ। ৬১ মিনিটে মগিনী-মার্জিয়ার সহায়তায় বল পেয়ে একক প্রচেষ্টায় ভারতের সীমানায় ঢুকে পড়েন তহুরা। এরপর গোলরক্ষককে কাটাতে পারলেও বলের গতি বেশি থাকায় তা তহুরার নিয়ন্ত্রের বাইরে চলে যায়। ফলে এবার গোল বঞ্চিত হয় বাংলাদেশ।
গোল বঞ্চিত হলে আক্রমণের ধারা অব্যাহত রেখেছিলো বাংলাদেশ। কিন্তু শেষ বাঁিশ বাজার আগ পর্যন্ত আর কোন গোলের দেখা পয়নি স্বাগতিকরা। ফলে ১-০ গোলের ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের কিশোরীরা।
চার দলের এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতেছিলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। অন্যদিকে, ভুটানকে ৩-০ গোলে হারানোর পর নেপালকে ১০-০ গোলের বড় ব্যবধানে হারায় ভারত। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশ প্রতিপক্ষের জালে ১৩ গোল দিয়েছে। কিন্তু একটি গোলও হজম করতে হয়নি তাদের। তাই দলগত সাফল্যগুলো বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখলো।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত