আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

গার্ডিয়ানের সেরা একাদশে বাংলাদেশের সাকিব-মুশফিক

গার্ডিয়ানের সেরা একাদশে বাংলাদেশের সাকিব-মুশফিক

ক্রিকেটের ২০১৭ সালের গল্পটা প্রায় শেষের পথে। সামনের পথে হাঁটার আগে পেছনে ফিরে প্রাপ্তি-অপ্রাপ্তির খাতাগুলোয় একবার চোখ বুলোতেই হচ্ছে। ইংল্যান্ডের শীর্ষ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তো সফলতার ভিত্তিতে টেস্ট একাদশই বানিয়ে ফেলেছে। সুখবর, সেই ১১ জনের দলে বাংলাদেশের দুজনের জায়গা হয়েছে। তিনি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বছরের সেরা টেস্ট পারফর্মারদের নিয়ে টেস্ট একাদশটি তৈরি করেছে গার্ডিয়ান। যেখানে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ চারজনের জায়গা হয়েছে। ইংল্যান্ড থেকে জায়গা হয়েছে মাত্র একজনের। ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে দুজন করে জায়গা পেয়েছেন। পাকিস্তান, নিউজিল্যান্ড, উইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কোনও ক্রিকেটারের এই একাদশে জায়গা হয়নি।

বাংলাদেশ থেকে জায়গা পাওয়া সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও সদ্য ওই পদেরই দায়িত্ব পাওয়া সাকিব এ বছর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম তিনজনের মধ্যেই রয়েছেন। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৬২ রান তুলেছেন। টেস্টে ৭৬৬ রান। উইকেটের পেছনে সাদা পোশাকে দাঁড়িয়ে নিয়েছেন ১২ ক্যাচ ও স্টাম্পিং দুইটি। অন্যদিকে ক্রিকেটের তিন ফরম্যাটে সাকিব আল হাসানের সংগ্রহ ১২১৫ রান। টেস্টে মোট রান ৬৬৫। উইকেট নিয়েছেন ২৯টি।

গার্ডিয়ানের একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), চেতেশ্বর পূজারা (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত