আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

টার্নারের ৪৫ বছরের রেকর্ড ভাঙলেন কুক

টার্নারের ৪৫ বছরের রেকর্ড ভাঙলেন কুক

প্যাট কামিন্সের করা দিনের প্রথম বলেই আউট হয়ে গেলেন জেমস অ্যান্ডারসন। অ্যালিস্টার কুক আগের দিনের অপরাজিত ২৪৪ রানের ইনিংসটা তাই আর বড় করতে পারলেন না। তবে ইংলিশ ওপেনার ঠিকই নাম লেখালেন ইতিহাসে। ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করে কোনো ওপেনারের সর্বোচ্চ রানের রেকর্ড এটিই।

অ্যাশেজের মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন শুক্রবার ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৯১ রানে। ইনিংস উদ্বোধন করতে নেমে ১০ ঘণ্টার বেশি সময় উইকেটে থেকে ৪০৯ বলে ২৭টি চারে ২৪৪ রানে অপরাজিত ছিলেন কুক।

ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করে কোনো ওপেনারের সর্বোচ্চ রানের রেকর্ডটা এতদিন ছিল গ্লেন টার্নারের। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত ২২৩ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। কিউই কিংবদন্তির ৪৫ বছরের অক্ষত রেকর্ডটা ভেঙে দিলেন কুক।

১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে মাইকেল আথারটনের পর প্রথম ইংলিশ ওপেনার হিসেবে ‘ক্যারিং ব্যাট থ্রু আ কমপ্লিটেড টেস্ট ইনিংস’-এর কীর্তি গড়লেন কুক।

অ্যাশেজ টেস্টে সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন জিওফ বয়কট, ১৯৭৯ সালে পার্থে। বয়কট ও কুক ছাড়া ইংল্যান্ডের হয়ে অ্যাশেজে এমন কীর্তি আছে আর মাত্র দুজনের- ববি আবেল ও লেন হাটন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এমন কীর্তি গড়া প্রথম ব্যাটসম্যান অবশ্য কুকই। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করার ৫২তম ঘটনা এটি।

কুকের ২৪৪ রান মেলবোর্নে সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। ১৯৮৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের ২০৮ রান ছিল আগের রেকর্ড।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত