আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিকেটার না হলে সেলসম্যান হতেন বিরাট কোহলি!

ক্রিকেটার না হলে সেলসম্যান হতেন বিরাট কোহলি!

বিরাটময় বছর কাটানোর পর যদি এই প্রশ্নটা আসে, বিরাট যদি ক্রিকেটার না হত, তাহলে কী হত? যা খুশি ভাবতেই পারেন, তবে পেটুক বিরাট কিন্তু একটা বিষয়ে সরলরেখার মত সোজা। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে এসে তারকা ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরকে সাফ জানাচ্ছেন, "আমি পাক্কা একজন সেলসম্যান হতাম। ভাল সেলসম্যান। অ্যাকোয়াগার্ড বেচতাম।" 

একটা 'নো বল' বাদ দিলে ভারত এই মরশুমে একশোয় একশোয়। চ্যাম্পিয়নস ট্রফিতে যশপ্রীত বুমরাহর একটা নো-বলই সাফল্যের ষোলকলা থেকে এক চুল দূরে থামিয়ে দিয়েছে ভারতীয় দলকে। সেই ম্যাচে জীবনদান, আর তারপরই ফকর জমানের শতরান। তাতেই আইসিসি ট্রফি হাতছাড়া বিরাট ব্রিগেডের। এছাড়া, ভারত সবেতেই এক নম্বর। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ভাবে পয়লা নম্বর ধরে রাখাই শুধু নয়, মিশন ১-১-১ নিয়ে তিন ফর্ম্যাটেই বিশ্বের তাবড় বাহিনীকে নাকানিচোবানি খায়িয়েছে মেন ইন ব্লু।

এই মরশুমেই ভারতীয় দলের ব্যাটন হাতে তুলে সফল অজিঙ্কা রাহানে, রোহিত শর্মাও। আর বিরাট নিয়ে যত কম বলা যায় ততই ভাল। ব্যাটিং রেকর্ডে একের পর এক মাইলস্টোন। ধারাবাহিকতাকেও লজ্জায় ফেলে দিয়ে ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাওয়ার মত শতরান হাসিল করাকে সহজাত করে ফেলা, একমাত্র বিরাটই পারেন। অধিনায়ক হিসেবে ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ডের মালিক অস্ট্রেলিয় কিংবদন্তি স্টিভ ওয়েকে ছোঁয়া, এটাও বিরাট কারনামা। ২০১৭-তে তো 'ড্রিম গার্ল' অনুষ্কাকেও হৃদয়ে বন্দি করেছেন ভারত অধিনায়ক।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পর্যন্ত সবথেকে বেশি ইন্টারনেট সার্চ করেছে বিরাট কোহলিকে নিয়েই। ভারতের প্রথম অ্যাথেলিট যিনি ১০০ কোটি টাকার রেকর্ড অঙ্কে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারি বিপণন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্র্যান্ড ভ্যালুতে কিং খানকেও টেক্কা দিয়েছেন তিনি। বিরাটময় বছর কাটানোর পর যদি এই প্রশ্নটা আসে, বিরাট যদি ক্রিকেটার না হত, তাহলে কী হত? যা খুশি ভাবতেই পারেন, তবে পেটুক বিরাট কিন্তু একটা বিষয়ে সরলরেখার মত সোজা। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে এসে তারকা ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরকে সাফ জানাচ্ছেন, "আমি পাক্কা একজন সেলসম্যান হতাম। ভাল সেলসম্যান। অ্যাকোয়াগার্ড বেচতাম।" 

কথা হচ্ছিল ফিটনেস আর ফুড হ্যাবিট নিয়ে। সেখানেই বিরাট উবাচ, "মিষ্টির গন্ধ শুঁকেই মনে হত বানিয়েছেটা কী। আর নিজের ভাল লাগলেই সবাইকে বলতাম খাও।" তবে এখন আর সেটা হয় না। তিন ফর্ম্যাটে খেলতে হলে ফিট থাকাতেই হয়। আর সেই জন্য ২০১৭ বর্ষের অঙ্গীকার শেষ পর্যন্ত ধরে রেখেছেন বিরাট। শৃঙ্খলা, ফিটনেস, পেষাদারিত্ব-তিন মন্ত্রই সফলতার চাবিকাঠি, স্পষ্ট বিরাটের কথাতেই। কথায় আছে যার শেষ ভাল তার সব ভাল। বিরাট তো বাজি মেরেই দিয়েছেন। আপনি তাহলে কেন অপেক্ষা করছেন? দেখুন ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস আর নিরন্তর শিখুন।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত