আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সাব্বির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, তামিমের জরিমানা ৫ লাখ টাকা

সাব্বির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, তামিমের জরিমানা ৫ লাখ টাকা

ক’দিন আগে জাতীয় ক্রিকেট লিগের খেলা চলাকালে এক কিশোরকে পেটানোর ঘটনায় সাব্বির রহমান বিরাট শাস্তি পেলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এই ব্যাটসম্যানকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর সাথে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে। ঘরোয়া ক্রিকেটেও ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন সাব্বির। তার এই শাস্তির সাথে আনুসাঙ্গিক আরো কিছু যোগ হবে। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গতকাল সোমবার এই শাস্তির ঘোষণা। দিয়েছেন একই সাথে বিপিএলের সময় উইকেটকে প্রকাশ্যে 'জঘন্য' বলে সমালোচনা করা আরেক ব্যাটসম্যান তামিম ইকবালের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে তাকে।
এই শাস্তি ১ জানুয়ারি ২০১৮ থেকে বহাল হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। বোর্ডের আগামী সভায় তা পাশ হয়ে যাবে।
২৬ বছর বয়সী প্রতিভাবান ব্যাটসম্যান সাব্বির বারবারই আচরণের জন্য প্রশ্নবিদ্ধ হয়েছেন। নানা ঘটনায় জরিমানা ও শাস্তি আগেও পেয়েছেন। 'ব্যাড বয়' ইমেজ তৈরি হয়ে গেছে বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট, ৪৬টি ওয়ানডে এবং ৩৩ টি-টুয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটারের। এবার যা করছেন তা খুবই নিন্দা জুটিয়েছে। ঘটনা জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচ চলাকালে। ২১ ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গ্যালারিতে একটি ছেলে সাব্বিরকে উত্যক্ত করছিল। জানা যায়, বিড়ালের অনুকরণ করে 'ম্যাও' বলে ডাকছিল সেই ছেলে। সাব্বিরের ক্যাটস আই। সেই কারণেই। ব্যাপারটি মানতে পারেননি সাব্বির। রেগেমেগে আম্পায়ারদের অনুমতি নিয়ে ১ ওভারের জন্য বাইরে যান তিনি। এরপর বল বয়কে দিয়ে ছেলেটিকে ডাকিয়ে এনে সাইট স্ক্রিনের পেছনে নিয়ে চড়-থাপ্পর মারেন বলে অভিযোগ উঠেছিল। বিসিবির শৃঙ্খলা কমিটি বিষয়টি খতিয়ে দেখে তাদের সুপারিশ জানায় বোর্ডে। পাপনের কাছ থেকে এলো ঘোষণা।
অন্যদিকে, দেশের সেরা ওপেনার তামিমও নানা সময়ে প্রশ্নবিদ্ধ হলেও এমন বড় কিছুর মুখে পড়েননি আগে। বিপিএলে ঢাকার উইকেট নিয়ে শেষ পর্বে খুব সমালোচনা হচ্ছিল। সেই সময় এক ম্যাচের পর সংবাদ সম্মেলনে তামিম খুব সমালোচনা করেছিলেন উইকেটের। বোর্ডের আপত্তি তার ভাষার ব্যবহার নিয়ে। সম্মেলনে উইকেটকে 'হরিবল' 'জঘন্য' বলেছিলেন। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল বোর্ড। শৃঙ্খলা কমিটির মুখোমুখিও হতে হয়েছিল তামিমকে বিপিএল শেষে। কিন্তু ওখানেই শেষ হয়নি। দেশের একজন আইডলের কথাবার্তার মধ্যেও যে তার প্রকাশ থাকতে হবে সেটাই চায় বোর্ড। ওখানে ব্যর্থতা খুঁজে পেয়েছে তারা। আর এখন বাংলাদেশের ক্রিকেটের যে কোনো খবর আন্তর্জাতিকভাবে খুব প্রচার পায়। নেতিবাচক কোনো প্রচারণা বিসিবি চায় না। তাই শাস্তির খড়গ নেমে এসেছে ৫২ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৫৯ টি-টুয়েন্টি খেলা ২৮ বছরের তামিমের ওপর।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত