আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

এবার ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট দলে সাকিব–মুশফিক

এবার ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট দলে সাকিব–মুশফিক

ওয়েলিংটন টেস্টে সেই রেকর্ড জুটি গড়ার পথে সাকিব ও মুশফিক। ফাইল ছবিওয়েলিংটন টেস্টে সেই রেকর্ড জুটি গড়ার পথে সাকিব ও মুশফিক। ফাইল ছবিগার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বাংলাদেশের দুই তারকা জায়গা পেয়েছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট একাদশেও। এবার সাকিব-মুশফিক সুযোগ পেলেন ক্রিকইনফোর ২০১৭ সালের সেরা টেস্ট একাদশেও।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে দুটি টেস্ট জয়ই ছিল ২০১৭ সালে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে ভীষণ উজ্জ্বল ছিলেন সাকিব-মুশফিক। সেই নৈপুণ্যের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের এ দুই তারকা।

গার্ডিয়ান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো বছরের সেরা টেস্ট খেলোয়াড়দের বেছে নিয়ে টেস্ট একাদশ গড়েছে ক্রিকইনফোও। বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদারা জায়গা পেয়েছেন একাদশে। দলের অধিনায়ক স্মিথ। বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে সাকিবকে। ২০১৭-এর শুরুতেই ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেছিলেন তিনি। গার্ডিয়ানের মতো টেস্টে বাংলাদেশের হয়ে তাঁর সর্বোচ্চ ইনিংসকে গুরুত্ব দিয়েছে কি না বলা কঠিন। তবে ক্রিকইনফো অনুযায়ী বাঁহাতি স্পিনটাই এগিয়ে রেখেছে সাকিবকে। ২০১৭ সালে সাকিব ৭ টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৯টি।

টেস্ট দলে উইকেটরক্ষকের চেয়েও ব্যাটসম্যান হিসেবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুশফিক। ক্রিকইনফোর একাদশে তিনি যদিও সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবেই। ২০১৭ সালে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন গত ডিসেম্বরে টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিক। ৫৪.৭১ গড়ে ৭৬৬ রানের পাশাপাশি ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করেছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫৯ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও করেছিলেন ১২৭ রান।

দলীয় সাফল্য কম এলেও ২০১৭ সালে সাকিব-মুশফিক ছিলেন ভীষণ দ্যুতিময়। নিশ্চয়ই নতুন বছরে তাঁদের আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে এই অর্জনগুলো।

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ
ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাথান লায়ন, কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও নিল ওয়াগনার।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত