আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব, জনপ্রিয়তায় শীর্ষে মাশরাফি

বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব, জনপ্রিয়তায় শীর্ষে মাশরাফি

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০১৭ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। আর মাশরাফি বিন মুর্তজা জিতেছেন পপুলার্স চয়েজ অ্যাওয়ার্ড। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশের দুই আন্তর্জাতিক অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়। ১৯৬২ সালে বিএসপিএর জন্ম। ১৯৬৪ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের ক্রীড়াবিদদের পুরস্কৃত করে যাচ্ছে।

বিএসপিএর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার এদিনে অনুষ্ঠানে আগেই পেয়েছেন সাকিব। টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক এরপর দারুণ মর্যাদার বর্ষসেরা ক্রীড়াবিদের লড়াইয়ে শ্যুটার অর্ণব সাবাব লাদিফ এবং ফুটবলের জাফর ইকবালকে পেছনে ফেলে শেষ হাসি হাসেন। ২০১৭ সালটি অবশ্য দারুণ গেছে সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন। একই দলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। দলকে জিতিয়েছিলেন। আবার বছরের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বল হাতে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার বাংলাদেশকে টেস্ট জেতান।

আর মাশরাফির নেতৃত্বে তো ২০১৫ সাল থেকে বাংলাদেশের ওয়ানডে দল একটি বদলে যাওয়া নাম। সমীহ জাগানো নাম। তারই ধারাবাহিকতায় মাশরাফির দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলেছে ২০১৭ সালে। পপুলার্স চয়েজ পুরস্কারটি মাশরাফি জিতেছেন বিএসপিএর ওয়েবসাইটে উন্মুক্ত ভোটাভুটিতে। সেই ভোটে সাকিবকে হারিয়েছেন ওয়ানডে দলের ক্যাপ্টেন। সাকিব ছাড়াও এই পুরস্কারের জন্য মাশরাফির প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ছিলেন ফুটবলের উঠতি তারকা জাফর ইকবাল।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত