আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

উড়তে থাকা বার্সার অপরাজেয় যাত্রা থামলো

উড়তে থাকা বার্সার অপরাজেয় যাত্রা থামলো

গত আগস্টে সবশেষ স্পানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর বলতে গেলে এক প্রকার হারের স্বাদই ভুলে গিয়েছিল কাতালান ক্লাবটি। তবে কোপা দেল’রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে এবার উড়তে থাকা বার্সেলোনাকে ১-০ ব্যবধানে হারিয়ে মাটিতে নামিয়ে এনেছে কাতালান ক্লাব এস্পানিওল।

নতুন কোচ আরনেস্তো ভালভর্দের অধীনে এই প্রথম কোপা দেল’রের ম্যাচে হারল বার্সা। সব প্রতিযোগিতায় টানা ২৯ ম্যাচে অপরাজিত থেকে হারের স্বাদ পেয়েছে এবার সব প্রতিযোগাতায় শিরোপার দৌড়ে থাকা ক্লাবটি।

গতকাল রাতে এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না লুইস সুয়ারেজে। ফলে ম্যাচের প্রথমার্ধেই বেশ ভুগতে দেখা যায় ব্লুগ্রেনাদের। আক্রমণের ধার বাড়াতে ৬০তম মিনিটে কার্লোস আলেনাকে বসিয়ে লুইস সুয়ারেজকে নামান কোচ।
 
ম্যাচের ৬২ মিনিটে গোলের সহজতম সুযোগটি নষ্ট করেন মেসি। এস্পানিওলের ডি-বক্সে সার্জিও রবের্তো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের স্পট কিক বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়েগো লোপেস। সব মিলিয়ে দিনটি বার্সেলোনার ছিল না ।

ম্যাচের শেষ সময়ে বার্সার সমর্থকদের হতাশ করে এস্পানিওল। ৮৮তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে নাভারোর পাস পেয়ে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন এস্পানিওলের স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দো। আগামী সপ্তাহে ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও ফিরতি লেগে ঘরের মাঠে বার্সা জ্বলে উঠবে বলে বিশ্বাস দলটির ভক্তদের।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত