আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ত্রিদেশীয় ক্রিকেটে আরেকটি বিশাল জয় বাংলাদেশের

ত্রিদেশীয় ক্রিকেটে আরেকটি বিশাল জয় বাংলাদেশের

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আরেকটি বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৯১ রানে জয় পায় বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ২১৬ রান। ভাষ্যকাররা তখন বলেছিল, বাংলাদেশ কম করেছে অন্তত ৪০ রান। ম্যাচ নিরাপদ রাখার জন্য ২৬০-২৭০-এর মতো রান করা দরকার ছিল। কিন্তু বাংলাদেশের বোলাররা ওই স্বল্প পুঁজিও বেশ ভালোভাবে রক্ষা করে। জিম্বাবুয়ে অল আউট হয়ে যায় ১২৫ রানে, ৩৬.৩ ওভারে।

সাকিব আল হাসান ৩টি এবং মাশরাফি মর্তুজা, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট লাভ করেন।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সিকান্দার রাজা।

বাংলাদেশের সংগ্রহ ২১৬ রান
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। তামিম ৭৬ ও সাকিব ৫১ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার এনামুল হক বিজয়। ৭ বলে ১ রান করে জিম্বাবুয়ের ডান-হাতি পেসার কাইল জার্ভিসের শিকার হন বিজয়।
এরপর জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে সর্তকতার সাথে ব্যাট চালান আরেক ওপেনার তামিম ও সাকিব।

তাই রান তোলার গতিও ছিলো মন্থর। তবে দলের স্কোর তিন অংকে পৌঁছে দিতে পেরেছেন এ জুটি।
দলকে শতকে পৌঁছাতে গিয়ে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তামিম-সাকিব। তামিম ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম ও সাকিব ৩৭তম হাফ-সেঞ্চুরির দেখা পান। হাফ-সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি সাকিব। ৬টি চারে ৮০ বলে ৫১ রানে থামেন তিনি।

দলীয় ১১২ রানে সাকিবের বিদায়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে নিয়ে ইনিংস মেরামতের সিদ্বান্ত নেন তামিম। কিন্তু বড় জুটিতে ব্যর্থ তারা। জুটিতে ৩৫ রান আসার পর বিচ্ছিন্ন মুশফিকুর। ১টি ছক্কায় ২৫ বলে ১৮ রান করেন মুশি।

মুশফিকুরের বিদায়ের পর যাওয়া আসার মিছিল শুরু করে বাংলাদেশের পরের দিকের ব্যাটসম্যানরা। দলীয় ১৭০ই রানে অষ্টম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এসময় মাহমুদুল্লাহ রিয়াদ ২, সাব্বির রহমান ৬, নাসির ২, মাশরাফি শুন্য রানে সাজ ঘরে ফেরেন। এছাড়া ৭৬ রানে থামেন তামিম।

স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে বাংলাদেশ। তবে সেটি হতে দেননি শেষ তিন ব্যাটসম্যান সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
সানজামুল ১৯ রান করে ফিরলেও, মোস্তাফিজুর ১৮ ও রুবেল ৮ রান নিয়ে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৪টি ও জার্ভিস ৩টি উইকেট নেন।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত