আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সাকিবের বেলাতেই এমন!

সাকিবের বেলাতেই এমন!

বিগব্যাশে গতকাল মেলবোর্ন রেনিগেডসের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা তিনি। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর অমনিই সরাসরি সম্প্রচার বন্ধ করে দিল স্টার স্পোর্টস-৪! দেখানো শুরু করল ভারত-অস্ট্রেলিয়ার হয়ে যাওয়া একটি টেস্ট ম্যাচের হাইলাইটস। সাকিব কী বললেন, তা আর শোনা হলো না দর্শকদের! বিষয়টি অনুধাবন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে সাকিবের দল রেনিগেডস। সেখানে লেখা হয়েছে, ‘গতকাল যাঁরা স্টার স্পোর্টস দেখছিলেন, তাঁরা ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকার দেখতে পারেননি। আপনাদের জন্য সাক্ষাৎকার আমরা রেখেছি।’ এরপর কয়েকটি ভিডিও লিংক দিয়েছে রেনিগেডস।সাক্ষাৎকারে সাকিব বললেন, ‘দলের হয়ে অবদান রাখা বিশেষ কিছু। ম্যাচসেরা হয়ে ভীষণ খুশি। ব্যাট হাতে আরও ভালো করব আশা করি।’ দুদিন আগেই ক্রিকেটের তিন সংস্করণে হয়েছেন শীর্ষ অলরাউন্ডার। এ প্রসঙ্গে সাকিব বললেন, ‘বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন সংস্করণে বিশ্বের এক নম্বর হওয়ার অনুভূতি অন্য রকম। বাংলাদেশ কিংবা যে দলের হয়েই খেলি না কেন, এ পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব।’ মেলবোর্নে কেমন কাটছে সাকিবের? বললেন, ‘সময়টা দারুণ উপভোগ করছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত