আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

অস্ট্রেলিয়ান ওপেন ফেদেরারের ২০ শিরোপা

অস্ট্রেলিয়ান ওপেন ফেদেরারের ২০ শিরোপা

মারিন চিলিচকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। সুইস তারকার গ্র্যান্ড স্লাম শিরোপা-সংখ্যা হয়ে গেল ২০টি।

রোববার ফাইনালে মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেট জিততে ফেদেরারের সময় লেগেছে মাত্র ২৪ মিনিট। তবে টাইব্রেকে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান ক্রোয়েশিয়ার চিলিচ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে এটাই ফেদেরারের প্রথম সেট হার।

পরের দুই সেট আবারো দুইজনের একটি করে। প্রথম চার সেট শেষে ২-২ সমতা। তবে পঞ্চম সেট সহজেই জিতে শিরোপা উৎসবে মাতেন ফেদেরার। সুইস তারকা ম্যাচ জেতেন ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩, ৩-৬, ৬-১ গেমে।

অস্ট্রেলিয়ান ওপেনে এটি ফেদেরারের ষষ্ঠ শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ ৬টি শিরোপা জেতা রয় এমারসন ও নোভাক জকোভিচের রেকর্ডে ভাগ বসালেন ৩৬ বছর বয়সি এই তারকা।

সেই সঙ্গে পুরুষ ও নারী একক মিলিয়ে টেনিসের ইতিহাসে মার্গারেট কোর্ট, সেরেনা উইলিয়ামস ও স্টেফি গ্রাফের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের কীর্তি গড়লেন ফেদেরার।

শেষ পাঁচটি গ্র্যান্ড স্লামের তিনটিই জিতলেন ফেদেরার। মেলবোর্নে জয়ের পর ফেদেরার বলেছেন, ‘স্বপ্ন সত্যি হলো এবং এই রুপকথা চলবে।’

ফেদেরারের গ্র্যান্ড স্লাম শিরোপা
উইম্বলডন – ৮টি (২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৭)
অস্ট্রেলিয়ান ওপেন – ৬টি (২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭, ২০১৮)
ইউএস ওপেন – ৫টি (২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮)
ফ্রেঞ্চ ওপেন – ১টি (২০০৯)


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত