আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

না ফেরার দেশে চলে গেলেন জুম্মন লুসাই

না ফেরার দেশে চলে গেলেন জুম্মন লুসাই

পৃথিবীর মায়া ত্যাগ করে চির দিনের মতো চলে গেলেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক জুম্মন লুসাই। রোববার বিকাল পৌনে ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় মারা যান এই হকি তারকা।

জুম্মন লুসাইকে শুধু তারকা খেলোয়াড় বললেই ভুল হবে। বাংলাদেশের হকি খেলার ইতিহাসে যদি পাঁচজন সেরা হকি খেলোয়াড় বাছাই করা হয়, তাহলে জুম্মনের নাম উচ্চারিত হবে। তার অসাধারণ নৈপুণ্যের কারণে ১৯৮৫ সালে বিশ্ব হকি একাদশে সুযোগ পেয়েছিলেন। এ অনন্য কীর্তি তাকে বসিয়েছে সম্মানের উচ্চ শিখরে। জুম্মন লুসাই ছিলেন অনেক খেলোয়াড়ের স্বপ্নের নায়ক। তিনিও খেলতেন ডিফেন্সে।

দীর্ঘদিন জাতীয় হকি দলে খেলেছেন তিনি। ছিলেন ফুলব্যাক খেলোড়ে। বাংলাদেশের হকিতে পেনাল্টি কর্নারের জন্য পারদর্শী (স্পেশালিষ্ট) বলা হতো তাকে। জুম্মন লুসাই বাংলাদেশের প্রথম হ্যাট্রিকম্যান। ঢাকায় ৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপ হকিতে ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি।

১৯৮৯ সালে শেষবার জাতীয় দলে খেলেছে এশিয়া কাপ হকিতে। ৯৬ সাল পর্যন্ত ক্লাব হকি খেলেছেন নিবেদিত প্রাণ জুম্মন লুসাই। তার বড় ভাই ধনধন লুসাই পুলিশে হকি খেলেছেন। পরে তিনি পুলিশের কর্মকর্তা হয়েছিলেন।

জুম্মন লুসাইয়ের পরিবার এক ঐতিহ্যবাহী হকি পরিবার। তাদের পরিবারে বেশ ক’জন হকি খেলতেন। ছোট ভাই জুবেল লুসাই হকি খেলেছেন আবাহনীর জার্সি গায়ে। জুম্মন লুসাইয়ের বেয়াই রামা লুসাই সতের নম্বর জার্সি গায়ে সমান তালে হকি এবং ফুটবল খেলেছেন মোহামেডানে। সিলেটে আদিবাসি লুসাই পরিবারে জন্ম নেওয়া জুম্মন লুসাই জীবন ধারণ করেছেন খুবই সাদাসিধে।

তার খেলার জীবনে ‘৮৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন। হকি ফেডারেশনের ৪০ বছর পূর্তিতে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়া দেশের মূল জনস্রোতের বাইরের একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন জুম্মন লুসাই।

শেয়ার করুন

পাঠকের মতামত