নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
বিশ্ব একাদশের অধিনায়ক মরগ্যান
আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। এই ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য তহবিল সংগ্রহ করা। গত বছর দুইটি ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্থ হওয়া দুইটি স্টেডিয়ামের সংস্কারের কাজে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে।
বৃহস্পতিবার এই ম্যাচে বিশ্ব একাদশের অধিনায়ক হিসাবে রঙিন পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যানের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অধিনায়ক হিসাবে নাম ঘোষণা হওয়ার পর এতে আনন্দ প্রকাশ করেছেন ইয়ন মরগ্যান।
ইয়ন মরগ্যান বলেছেন, ‘আইসিসি ওয়ার্ল্ড ইলেভেনের অধিনায়ক হতে পেরে আমি খুশি। আশা করি, বিশ্বের সেরা ক্রিকেটারদের অংশগ্রহণে দারুণ একটি ম্যাচ হবে। আমি মনে করি, ক্রীড়াপ্রেমীরা ম্যাচটি দেখতে আসবে এবং তহবলি সংগ্রহের ক্ষেত্রে ভূমিকা রাখবে।’
এই ম্যাচের টিকিট ছাড়া হবে স্কাই স্পোর্টসে। ম্যাচের টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ পাউন্ড। আর শিশুদের জন্য দশ পাউন্ড।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি
News Desk
শেয়ার করুন