আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

দ্রততম মানব আকানি, মানবী লি আইছে

দ্রততম মানব আকানি, মানবী লি আইছে

কমনওয়েলথ গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট পুরুষ ও নারী বিভাগের ১০০ মিটার ইভেন্ট। ইভেন্টে সবার আগে দূরত্ব অতিক্রম করে আসরের দ্রুততম মানবের মুকুট মাথায় পরেছেন দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার আকানি সিম্বনি। আর দ্রুততম মানবীর মুকুট পড়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মিশেল লি আইছে।

উসাইন বোল্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং তার অনুশীলনের সঙ্গী জ্যামাইকান তারকা ইয়োহান ব্লেককে ঘিরে সবার জল্পনা কল্পনা দেখা গেলেও তাকে পাত্তাই দেননি দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টাররা। ব্ল্যাককে পিছেনে রেখে আসরের সোনা ও রূপার পদক সংগ্রহ করেছে আফ্রিকান দুই দৌড়বিদ।


সোমবার দর্শক ঠাসা গোল্ডকোস্টের কারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার সিম্বনি ১০.০৩ সেকেন্ডে দৌঁড় শেষ করে জয় করেন স্বর্ণপদক। তার স্বদেশী ব্রুন টিয়েস হ্যারিস ১০.১৭ সেকেন্ডে দৌঁড় শেষ করে দখল করেন রূপার পদক। আর জ্যামাইকান স্প্রিন্টার ইয়োহান ব্লেক ১০.১৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ফলে গলায় পড়তে হয় ব্রোঞ্জের পদক।

একই ভেন্যুতে অনুষ্ঠিত নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মিশেল লি আইছে ১১.১৪ সেকেন্ড সময় নিয়ে জিতে নেন স্বর্ণপদক।

জ্যামাইকার ক্রিস্টিনা উইলিয়ামস ১১.২১ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য এবং স্বদেশী গায়োন ইভান্স ১১.২২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত