আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শুভ সূচনার অপেক্ষায় মামুনুলরা

শুভ সূচনার অপেক্ষায় মামুনুলরা

সিলেট একাডেমিতে গতকাল অনুশীলন করেন মামুনুলরা। আজ মালয়েশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ ইউসুফ আলী

ক'দিন আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং বিকেএসপিতে মামুনুল ইসলামদের অনুশীলনও করিয়েছেন কোচ লোডভিড ডি ক্রুইফ। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচেরই আসার কথা। কিন্তু বঙ্গবন্ধু গোল্ডকাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন আসেননি তিনি। অসুস্থতার কারণে আসতে পারেনি ক্রুইফ_ গতকাল সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ক্রুইফ না এলেও তার হয়ে কথা বলেছেন সহকারী কোচ সাইফুল বারী টিটো। মালয়েশিয়ার বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক মামুনুল ইসলাম। একই সঙ্গে জানিয়েছেন স্বাগতিক হওয়ায় কোনো চাপ অনুভব করছেন না তারা_ 'প্রতিটি টুর্নামেন্টের প্রথম ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচটি জিততে পারলে আমাদের সেমিফাইনাল নিশ্চিত হবে। সূচনাটা ভালো হলে টুর্নামেন্টটা বেশ ভালো যায়। চাপ মনে করব না। টুর্নামেন্টটা উপভোগ করব। আমরা সব খেলোয়াড়ই চেষ্টা করব প্রথম ম্যাচে কিছু করে সেমিফাইনাল নিশ্চিত করতে।'
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য দলের সবাই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক_ 'আমরা খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। কাল (আজ) আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ; কিন্তু আমরা প্রথম ম্যাচ হিসেবে ধরেছি শেখ জামালের বিপক্ষে অনুশীলন ম্যাচটাকে। কালকের ম্যাচে ভালো রেজাল্ট করার জন্য খেলোয়াড়রা প্রস্তুত এবং পয়েন্ট অর্জন করার জন্য শারীরিক ও মানসিকভাবে আমরা বেশ ফিট। কোনো ইনজুরি সমস্যা নেই। নিজেদের সেরাটা দিতে চেষ্টা করব।'
ক্রুইফ আসার আগে বাংলাদেশ দলকে নিয়ে কাজ করেছেন টিটো। তাই বর্তমানে দলের অবস্থা কেমন সেটা তিনিই ভালো জানেন_ 'আমরা এক বছর ধরে আমাদের দর্শন ও খেলার ধরন নিয়ে কাজ করেছি। সেখানে নানা দিকনির্দেশনা ছিল প্রধান কোচের। সেখান থেকে যে ধরনটা আমরা রপ্ত করার চেষ্টা করেছি, তাতে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা থাকবে এ টুর্নামেন্টে। আমরা কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছি। শেখ জামালের সঙ্গে যে ম্যাচটা আমরা খেলেছি, সেটা থেকে বোঝা গেছে আমরা ভালো অবস্থানে আছি। ম্যাচে ও টুর্নামেন্টে পারফর্ম করাটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। যে দলের সঙ্গেই খেলাটা হোক, আন্তর্জাতিক ম্যাচ জেতাটা খুব জরুরি। আর জেতার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গোল। গত অনুশীলন ম্যাচ থেকে আমরা বেশ অনুপ্রাণিত। সেখানে আমাদের দল তিনটি গোল করেছে। আমার মনে হয়, দলটা গত এক বছরে উত্তরোত্তর উন্নতি করেছে খেলার ধরনে, দ্রুত পাস দেওয়ার ক্ষেত্রে এবং বল হারানোর পর কমপ্যাক্ট ডিফেন্ডিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে খেলতে না দেওয়ার ক্ষেত্রে। এ জিনিসগুলোতে আমাদের খেলোয়াড়রা বেশ সফল। তারপর দেখা যাক। টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। আশা করছি, আমরা ভালো কিছু করব'_ আত্মবিশ্বাসের সুরে বলেন টিটো।

শেয়ার করুন

পাঠকের মতামত