আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

‘পস্তাতে’ হবে নেইমারকে!

‘পস্তাতে’ হবে নেইমারকে!

নেইমারের প্রতিভা নিয়ে সংশয় নেই। কিন্তু মাঠে নাকি তিনি প্রতিপক্ষকে খুব ‘জ্বালান’! বার্সেলোনা ফরোয়ার্ডকে নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক গাবির মূল্যায়ন এমনই। তবে গাবির সতীর্থ কানি বললেন আরও একটু বেশি। এর জন্য নাকি নেইমারকে পস্তাতে হবে গোটা ক্যারিয়ারেই! কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের পর অ্যাটলেটিকো মিডফিল্ডার কানি বললেন, ‘ক্যারিয়ারে অনেক সমস্যায় পড়তে হবে তাকে। আজ (পরশু) সে যা করেছে, এটা যদি সব সময়ই করে, একদিন তাকে সমস্যায় পড়তে হবে। নেইমারের নিজস্ব একটা খেলার ধরন আছে। ডিফেন্ডারের পা থেকে বল নিতে হবে, তবে মুখ বন্ধ করে। কিন্তু সে এটা করে (মুখ চালায়)। এটা যদি করতে পছন্দই করে...আসলে এভাবেই সে খেলে।’ এর আগে নেইমারকে নিয়ে গাবি বলেছিলেন, ‘মাঠে সে সব সময়ই অঙ্গভঙ্গি বা কাণ্ড করবে, বিশেষ করে সে যখন সামনে থাকে। কেউ হারতে চায় না। ফলে এসব আপনাকে খুব উত্তেজিত করবে।’ পরশু ব্রাজিলীয় সেনসেশনের জোড়া গোলেই কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে অ্যাটলেটিকো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষের খেলোয়াড়দের এমন সমালোচনার জবাব দিয়েছেন নেইমার, ‘সবাইকে পছন্দ করতে কেউ বাধ্য নয়। তবে সম্মান বলে একটি ব্যাপার আছে।’ তথ্যসূত্র: মার্কা ও গোলডটকম।

শেয়ার করুন

পাঠকের মতামত