আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

সালাহর ইনজুরি : বিশ্বকাপ মিশন শেষ!

সালাহর ইনজুরি : বিশ্বকাপ মিশন শেষ!

রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইনজুরিতে পড়েছেন মোহাম্মদ সালাহ। ম্যাচের ২৯ মিনিটে রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসের কড়া ট্যাকেলে বাম হাতের ইনজুরি নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিং রুমে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্টেডিয়ামই ছেড়ে যান। ফাইনাল শেষে লিভারপুলের কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন সালাহর ইনজুরি মারাত্মক। সেরে উঠতে তিনমাস সময় লাগতে পারে। কিন্তু মিশরের ফুটবল সংস্থা  জানাচ্ছে ভিন্ন কিছু। তারা সালাহর বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মতে সালাহর বাম কাঁধের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার বিশ্বকাপ খেলা নিয়ে তারা আশাবাদী। এক টুইট বার্তায় মিশরের ফুটবল সংস্থা এমনটাই জানিয়েছে। মিশরের টিম ডাক্তার মোহাম্মদ আবু এল-এলা কথা বলেছেন লিভারপুলের মেডিকেল টিমের সঙ্গে। তাদের দেওয়া তথ্যমতে সালাহর ইনজুরির এক্স-রে করানো হয়েছে। ইনজুরি খুব একটা মারাত্মক নয়। কাঁধের সংযোগস্থলের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিশরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী খালেদ এবিডি এলাজিজের মতে বড় জোড় দুই সপ্তাহ লাগতে পারে সালাহর ইনজুরি থেকে সেরে উঠতে। তার দেওয়া ফেসবুক পোস্ট অনুযায়ী ৪ জুন মোহাম্মদ সালাহকে রেখেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে মিশর। তিনি আরো জানান ইতালির বিপক্ষে মিশরের প্রস্তুতি ম্যাচের আগ পর্যন্ত সালাহ লিভারপুল শিবিরেই থাকবেন।

ম্যাচ শেষে লিভারপুলের কোচ জার্গেন ক্লপ বলেছেন, ‘মারাত্মক ইনজুরি। সত্যিই খুব মারাত্মক। সে এক্স-রে করানোর জন্য বর্তমানে হাসপাতালে আছে। হয়তো তার কলারবোন অথবা শোল্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ইনজুরিটা খুব একটা ভালো মনে হচ্ছে না। এটা মোহাম্মদ সালাহর জন্য খুব খারাপ কিছু হল। মিশরের জন্য খুবই খারাপ হল।’

এই ধরনের ট্যাকেলকেও খেলার অংশ বলেছেন ক্লপ। তবে তিনি খেলার এই অংশটিকে পছন্দ করেন না বলেও জানিয়েছেন, ‘আসলে এটাও খেলার অংশ। আর খেলার এই অংশটিকে আমি পছন্দ করি না। তারপরও এটা খেলারই অংশ এবং এমন কিছু হতেই পারে।’
 
চলতি মৌসুমে সালাহ ব্যালন ডি’অরের জন্য রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সেলোনার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। লিভারপুলের হয়ে তিনি সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ গোল করেছেন। তার পারফরম্যান্সে ভর করে মিশর ১৯৯০ সালের পর বিশ্বকাপে স্থান করে নিয়েছে। ইনজুরি যদি সত্যি সত্যিই মারাত্মক কিছু হয়, তাহলে মিশরের স্বপ্নের বিশ্বকাপ মিশন ফ্যাকাসে হয়ে যেতে পারে।

বিশ্বকাপে মিশর রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, রাশিয়া ও সৌদি আরব। ১৫ জুন প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে। এরপর রাশিয়া ও সৌদি আরবের সঙ্গে খেলবে।

শেয়ার করুন

পাঠকের মতামত