আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

ভয় ছিল আফগান স্পিনার রশীদ খানকে নিয়ে। সেটিই সত্যি হলো। রশীদ খানের সঙ্গে অন্য দুই স্পিনার মোহাম্মদ নবী এবং মুজিব উর রহমানও ভোগালেন বাংলাদেশকে। আবার পেসার শাপুর জাদরান রান দিলেও উইকেট নিয়েছেন তিনটি। যার ফলে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। রবিবার ভারতের দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪৫ রানে হারল বাংলাদেশ। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার।

এদিন আফগানিস্তানের দেয়া ১৬৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের পক্ষে রশীদ খান তিন ওভার বল করে ১৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। মুজিব উর রহমান চার ওভার বল করে ২০ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। চার ওভার বল করে ২১ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন মোহাম্মদ নবী। শাপুর জাদরান চার ওভার বল করে ৪০ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। করিম জানাত চার ওভার বল করে ২৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হন তামিম ইকবাল। এরপর ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ নবীর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর লিটন দাস ও মুশফিকুর রহিম দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

দলীয় ৬৪ রানে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হন লিটন দাস। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে তখনও বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু যে রশীদ খানকে নিয়ে ভয় সেই রশীদ খান ১১তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে পরপর দুই বলে সাজঘরে ফেরান যথাক্রমে মুশফিকুর রহিম ও সাব্বির রহমানকে। বাংলাদেশের আশা মূলত তখনই শেষ।

তারপরও রিয়াদ ও সৈকতকে নিয়ে যে ক্ষীণ আশা ছিল সেই আশা শেষ হয় ১৭তম ওভারে। এই ওভারে রশীদ খানের বলে উসমান ঘানির হাতে ক্যাচ হন মোসাদ্দেক হোসেন সৈকত। শাপুর জাদরানের করা ১৮তম ওভারে তিনটি উইকেট হারায় বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন আবুল হাসান রাজু। চতুর্থ বলে উসমান ঘানির হাতে ক্যাচ হন মাহমুদউল্লাহ রিয়াদ। ওভারের শেষ বলে বোল্ড হন রুবেল হোসেন।

এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মোহাম্মদ শাহজাদ। ১৮ বল খেলে ৩৬ রান করেন সামিউল্লাহ শেনওয়ারি। আট বল খেলে ২৪ রান করেন শফিকুল্লাহ।

টাইগার অধিনায়ক সাকিব আল হাসান চার ওভার বল করে ১৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। এক ওভার বল করে এক রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আবুল হাসান রাজু ২টি, আবু জায়েদ রাহি ১টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট শিকার করেন। ১৯তম ওভারের শেষ বলে করিম জানাতের হাতে ক্যাচ হন আবু জায়েদ রাহি।

সংক্ষিপ্ত স্কোর
ফল: ৪৫ রানে জয়ী আফগানিস্তান।

আফগানিস্তান ইনিংস: ১৬৭/৮ (২০ ওভার)

(মোহাম্মদ শাহজাদ ৪০, উসমান ঘানি ২৬, আসঘার স্টানিকজাই ২৫, নাজিবউল্লাহ জাদরান ২, মোহাম্মদ নবী ০, সামিউল্লাহ শেনওয়ারি ৩৬, শফিকুল্লাহ ২৪, রশীদ খান ৬*, করিম জানাত ০, মুজিব উর রহমান ০*; আবু জায়েদ রাহি ১/৪২, নাজমুল ইসলাম অপু ০/২৪, রুবেল হোসেন ১/৩২, সাকিব আল হাসান ১/১৯, আবুল হাসান রাজু ২/৪০, মোসাদ্দেক হোসেন সৈকত ০/৩, মাহমুদউল্লাহ রিয়াদ ২/১)।

বাংলাদেশ ইনিংস: ১২২ (১৯ ওভার)

(তামিম ইকবাল ০, লিটন দাস ৩০, সাকিব আল হাসান ১৫, মুশফিকুর রহিম ২০, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ০, মোসাদ্দেক হোসেন সৈকত ১৩, আবুল হাসান রাজু ৫, নাজমুল ইসলাম অপু ৪*, রুবেল হোসেন ০, আবু জায়েদ রাহি ১; মুজিব উর রহমান ১/২০, শাপুর জাদরান ৩/৪০, মোহাম্মদ নবী ২/২১, করিম জানাত ১/২৭, রশীদ খান ৩/১৩)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: রশীদ খান (আফগানিস্তান)।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত