আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

রুবেলকে শাস্তি দিল আইসিসি

রুবেলকে শাস্তি দিল আইসিসি

বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হেরে গেছে। এখন ধবলধোলাইয়ের আশঙ্কা। এই অবস্থার জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাই মূল কারণ। সাথে রুবেল হোসেনের খরুচে ১৯তম ওভারেই আফগানিস্তান জিতে নেয় সিরিজ। ম্যাচ হারানোর কষ্ট তো আছেই, এবার বাংলাদেশি পেসার পেলেন আইসিসি থেকে শাস্তি। আম্পায়ারের সিদ্ধান্ত অসন্তোষ জানিয়ে একটি ডিমেরিট পেয়েছেন রুবেল।

দেরাদুনে মঙ্গলবার আফগানিস্তান ইনিংসের ১১তম  ওভারে শামিউল্লাহ শেনওয়ারির বিপক্ষে লেগ বিফোরের জোরালো আবেদন করেছিলেন রুবেল। তবে আম্পায়ার তাতে  সাড়া দেননি। আর তাতেই মাথা ঝাঁকিয়ে সে সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ডানহাতি পেসার।

ম্যাচ শেষে তাই আইসিসি খেলোয়াড় নীতিমালা অনুযায়ী রুবেলকে  একটি ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। রুবেলও দোষ স্বীকার করে নেওয়ায় প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক শুনানির।

দেরাদুনে মাত্র ১৩৫ রানের পুঁজি নিয়ে ১৮তম ওভার শেষেও আশাটা বেঁচে ছিল একটু হলেও। দ্বিতীয় টোয়েন্টি ম্যাচে শেষ দুই ওভারে বাংলাদেশের বিপক্ষে জিততে আফগানিস্তানের লাগত ২০ রান। ১৯তম ওভারে মোহাম্মদ নবীর বিপক্ষে বল করতে গিয়েই লাগিয়েছেন ভজঘট।

সেই ওভারের এক বল বাকি থাকতেই দুই ছয় আর দুই চারে প্রয়োজনীয় ২০ রান তুলে নিয়ে জয়ের উল্লাসে মাতেন নবী। সঙ্গে বাংলাদেশ খোয়ায় সিরিজটাও। একই ভেন্যুতে আগামীকাল বৃহস্পতিবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে সাকিব-বাহিনী।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত