আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

শেষ পর্যন্ত আফগানদের কাছে হোয়াইটওয়াশ লজ্জা বাংলাদেশের

শেষ পর্যন্ত আফগানদের কাছে হোয়াইটওয়াশ লজ্জা বাংলাদেশের

আফগানিস্তান দল। -ফাইল ছবি

দারুণ প্রতিদ্বন্দ্বীতা করেও তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের কাছে ১ রানে পরাজিত হয়ে হোয়াটওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের দেরাদুনে শেষ ম্যাচে আফগানদের দেয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৪ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। এর ফলে ক্রিকেটের নতুন উদীয়মান শক্তি আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ লজ্জা বরণ করতে হলো বাংলাদেশকে।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। দলীয় ১৬ রানে ওপেনার তামিম ইকবাল ফিরে যাওয়ার পর ৩২ ‍ও ৩৫ রানে রান আউটের শিকার হন সৌম্য সরকার ও লিটন দাস। এর কিছুক্ষণ পর ফিরে যান অধিনায়ক সাকিব আল হাসানও। দলীয় রান তখন ৫৩।

এরপর মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদের পঞ্চম উইকেটের জুটি লড়াইয়ে ফেরায় বাংলাদেশকে। দুজনে সময়ের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। মুশফিক কিছুটা ধীর গতিতে ব্যাটিং করলেও মাহমুদুল্লাহর ব্যাট ছিলো চড়াও। তবে রশিদ খানের করা ১৮তম ওভারে মাত্র ৩ রান তুলতে পারে বাংলাদেশ। এখানে পিছিয়ে যায় টাইগার বাহিনী।

শেষ দুই ওভারে দরকার ছিলো ৩০ রান। করিম জানাতের করা ১৯তম ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন
মুশফিক। টানা ৫টি বাউন্ডারি আদায় করে নেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে ওই ওভার থেকে আসে ২১ রান। ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

শেষ ওভারে দরকার ছিলো ৯ রান। বল করতে আসে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ খান। রশিদের প্রথম বলেই আউট হয়ে যান মুশফিক। ৩৭ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হয় ডিপ স্কয়ার লেগে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচে।

৫ বলে দরকার ৮ রান। মাহমুদুল্লাহ এক রান নেয়ার পর নতুন ব্যাটসম্যান আরিফুল পরের বলে নেন দুই রান। এর পরের বলে আরেকটি সিঙ্গেল নিলে সমীকরণ দাড়ায় ২ বলে ৫ রানের। পঞ্চম বলে সিঙ্গেল নেন মাহমুদুল্লাহ। শেষ বলে দরকার চার। আরিফুলের উচু করে মারা শট বাউন্ডারি দারুণ ফিল্ডিং করে ম্যাচ বাঁচান আফগান ফিল্ডার শফিক। দৌড়ে দুই রান নেন ব্যাটসম্যানরা। বাংলাদেশ হারে এক রানে।
৩৮ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। চার ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নেয়া রশিদ খান এই ম্যাচেও আফগানদের জয়ের নায়ক।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত