আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ইতালির রোমে প্রবাসীদের প্রীতি ক্রিকেট ম্যাচ

ইতালির রোমে প্রবাসীদের প্রীতি ক্রিকেট ম্যাচ

সুস্থ ধারার বিনোদন যে কোন মানুষের, যে কোন বয়সের জন্য অপরিহার্য। আর সেই বিনোদন যদি খেলাধুলার মাধ্যমে আসে তবে তা হয় পরিপূর্ণ।  কিন্ত প্রবাসের কর্ম ব্যস্ততার জীবনের ফাঁকে খেলাধুলার জন্য সময় বের করার পাশাপাশি একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা সত্যিই প্রশংসার দাবীদার।

নবীনগর প্রবাসী সংঘ আরেচ্ছো আয়োজন করে এমনই এক প্রীতি ক্রিকেট ম্যাচের। আয়োজনে কর্ণেলিয়া-বাতিসস্তিনি তরুণ দের দ্বারা গঠিত রয়েল স্পোটিং  ক্লাব এবং একাদশ আরেচ্ছোর মধ্যে অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি ম্যাচ সকলে উপভোগ করে। ইটালীর প্রাচীন নগরী আরেচ্ছোর প্রেসকাওলা মাঠে রোম থেকে রয়েল  স্পোটিং ক্লাব পৌছাঁলে ফুলেল অভিনন্দন জানান আরেচ্ছো একাদশ। টসে জিতে প্রথমেই ফিলডিং করার সিদ্ধান্ত নেন রোম রয়েল টীম। টি টুয়েন্টি এই ম্যাচে আরেচ্ছো একাদশের অর্জন ২৮০ রান। রোমের থেকে আগত রয়েল টীম ও ২৫৭ রান করে সব উইকেট হারিয়ে এবং এক ওভার বাকী থাকতে। খেলার জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক কিন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি খেলা সবাই উপভোগ করতে পেরেছে এখানেই সফলতা সকলের। রোম রয়েল টীমের পক্ষ থেকে রাজীব শতরান উপহার দেন এদিকে ম্যান অফ ম্যাচ নির্বাচিত হন আরেচ্ছো একাদশের প্রমাণ উল্লাহ সরকার।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ( বৃহত্তর সিলেট) ইতালী এর সভাপতি অলি উদ্দিন শামীম।  বিশেষ অতিথি রোম কমিউনিটি ব্যক্তিত্ব আযাদ ভুঁইয়া, সোহাগ খান এবং বাংলাদেশ এসোসিয়েশনে আরেচ্ছোর প্রধান উপদেষ্টা সেলিম মোড়ল, উপদেষ্টা আহসান উল্লাহ টিপু, নবীনগর প্রবাসী সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ক্যালচারাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রাজীব, নবী নগর প্রবাসী সংঘের সাধারন সম্পাদক আরাফাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সরকার।
প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর সহসভাপতিঃ অলি উদ্দিন শামীম,বিশেষ অতিথী বাংলাদেশ সমিতি-ইতালীর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদ ভুঁইয়া দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এবং তারা এই ধরনের আয়োজন কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতে পাশে থাকবেন বলেও জানান। জয়ী দলের অধিনায়ক নাজিমুদ্দিন রুবেল বলেন" আমরা আমাদের খেলা ধুলার মধ্যে দিয়েই দেশ কে বহিঃবিশ্বে তুলে আনতে চাই।" এদিকে রোম রয়েল টীমের অধিনায়ক সোহেল মিয়া ও সহ অধিনায়ক শামীম আলম বলেন" খেলায় জয় বা পরাজয় থাকবে কিন্তু প্রবাসে অবস্থানরত তরুণদের সমন্বয় করে এই ধরনের আয়োজন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং দুই দলের সকল  খেলোয়াড়দের প্রসংশা করেন ও ধন্যবাদ দেন। সেই সঙ্গে পরবর্তী ম্যাচে জয়ী হবার ও প্রত্যাশা ব্যক্ত করেন।"
রয়েল টীমের জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন রোমের কর্ণেলিয়া ও বাতিসস্তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ বাংকার সমিতি ইটালীর সিনিয়র সহ সভাপতি ওসমান সরদার সোহেল, হেফজু মিয়া, সোহেল চৌধুরী, আলমগীর আলম, শেখ মামুন।    রোম রয়েল টীমের খেলোয়াড়রা ছিলেন সোহেল মিয়া (অধিনায়ক) শামীম আলম( সহ অধিনায়ক), মোঃআজিজ, মোঃ রাজু, উজ্জ্বল মিয়া, সানাউল্লাহ্, জোবায়েত মিয়া, রবিউল হোসেন, ইমরান, মামুন, আসিফ, সাদ্দাম, রবিউল, রাজীব। বিশেষ সৌজন্য সহযোগিতায় সোহেল, শামীম, ইমরান, রনি, রবিন, রাজীব।
          
আয়োজক  নবী নগর প্রবাসী সংঘ আরেচ্ছোর কার্যকরী পরিষদের নেতৃ বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার, মাহাবুব বেপারী, খোকন মিয়া, সোহেল চৌধুরী, হাবিবুল্লাহ সরকার, মাসুম ভুঁইয়া, রাসেল সরকার, শরিফুদ্দিন, মনিরুজ্জামান
মনির, মোঃ মনির, ফয়সাল সরকার সহ অনেকে।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত