আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

উরুগুয়ের কাছে সৌদির হার

উরুগুয়ের কাছে সৌদির হার

জার্সিতে বল লুকিয়ে চুমু খাচ্ছেন সুয়ারেজ - এএফপি

টানা দ্বিতীয় জয় পেয়েছে উরুগুয়ে। সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে শেষ আট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে এই দলটি। রোমাঞ্চকর এই জয়ের নায়ক সুয়ারেজ। তাই উদযাপনটাও ভিন্নভাবে করলেন তিনি। জার্সিতে বল লুকিয়ে চুমু খাচ্ছেন সুয়ারেজ। তবে এভাবে চুমু খাওয়ার নেপথ্যে রয়েছে আরো একটি কারণ। সেটি হলো, এই ফুটবলারের স্ত্রী এখন গর্ভবতী। চুমু দিয়ে অনাগত সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন তিনি।

এর আগে, প্রথম ম্যাচের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল সুয়ারেজকে নিয়ে। কিন্তু তার হাত ধরেই এলো প্রথম গোল। রাশিয়া বিশ্বকাপের ‘এ’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও সৌদি আরব। ম্যাচের ২৩ মিনিটে রাশিয়া বিশ্বকাপে নিজের প্রথম গোলে উরুগুয়েকে এগিয়ে দিলেন লুইস সুয়ারেজ। কর্নার থেকে পাওয়া বল সৌদি ডিফেন্স আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দিয়েছেন জাতীয় দলের হয়ে ১০০তম ম্যাচ খেলতে নামা সুয়ারেজ।

বুধবার (২০ জুন) দক্ষিণ রাশিয়ার প্রশাসনিক কেন্দ্রবিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী রোস্তভ অন ডনের রোস্তভ অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়।

মিশরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজের গোলে স্বস্তির জয় মেলে তাদের। কিন্তু এদিন প্রতিপক্ষ যে সৌদি আরব। রক্ষণভাগে বড় দুর্বলতা দলটির।

চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিলো সৌদি আরব। গোল তো দূরের কথা গোলমুখে শট নিতেই যেনো ভুলে গিয়েছিলেন সৌদি ফুটবলাররা। যদিও দুইবার কর্নার পেয়েছিল মধ্যপ্রাচ্যের দলটি। তাই ম্যাচে পরিষ্কারভাবেই এগিয়ে রয়েছে উরুগুয়ে।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত