আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এসএমপির বিশেষ সভা অনুষ্ঠিত

এসএমপির বিশেষ সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এসএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং ছয়টি থানার অফিসার ইনচার্জ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং সিলেট মহানগরীর বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি একটি জাতীয় ইস্যু। সিলেট মহানগরী এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধান এবং এর পিছনে কোন কোন শক্তি রয়েছে সেগুলো পর্যালোচনা করে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি বলেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি এবং পণ্যবাহী গাড়ি ছিনতাই কাজে যে জড়িত থাকুক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরো বলেন, সোবহানীঘাট পাইকারি সবজি মার্কেট সিলেট মহানগরীর যানজট সৃষ্টির একটি অন্যতম কারণ। একারণে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে মহানগরীতে পণ্যবাহী পরিবহন প্রবেশের সময় রাত ১০ টা এবং কাঁচামাল ও সবজি পরিবহনকারী বড় যানসমূহের পণ্য খালাস সম্পন্ন করার সময় সকাল ৮ টার মধ্যে নির্ধারণ করে দেন। এছাড়াও ছোট ট্রাক এবং ঠেলাগাড়ি সকাল ৮.৩০ ঘটিকার মধ্যে তাদের কার্যক্রম শেষ করার তাগিদ দেন তিনি। এসএমপি কমিশনার বলেন, মহানগর এলাকায় কোন ইঞ্জিনচালিত রিকশা চলাচল করবে না।

এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারের প্রতিটি দোকানে যাতে মূল্যতালিকা প্রদর্শন, পাকা রশিদ প্রদান নিশ্চিতের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলেন কমিশনার।

তিনি মহানগরীর বিভিন্ন বাজারগুলোতে চাঁদাবাজি, ছিনতাই ও হয়রানি রোধে বাজারগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা, মোবাইল টিমের সংখ্যা বৃদ্ধি, পিকেট ডিউটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর ও দক্ষিণ এবং ৬ থানার অফিসার ইনচার্জকে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত