আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্কুল জীবন সময়টি উপভোগ করতে হবে, শিখতে হবে: এম এ মান্নান

স্কুল জীবন সময়টি উপভোগ করতে হবে, শিখতে হবে: এম এ মান্নান

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন, স্কুল জীবন হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। এ সময়টি উপভোগ করতে হবে, শিখতে হবে। বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। যতটুকু সম্ভব মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। সুশিক্ষা নিতে হবে। সবচেয়ে বড় কথা, সকলকেই যে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হতে হবে তা নয়, মানুষের মতো মানুষ হতে হবে। মানবিক শিক্ষায় বেড়ে উঠতে হবে। বড়দের সম্মান করতে হবে। ছোটদের স্নেহ করতে হবে। স্কুল জীবনে শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সকলের সমান অধিকার থাকবে। সকল ধর্মের মানুষ আমাদের দেশে সমান অধিকার পাবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পশ্চিম পাগলা ইউনিয়নে একটি বালিকা বিদ্যালয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, পশ্চিম পাগলা ইউনিয়নে একটি বালিকা বিদ্যালয় দরকার। নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন আপনারা উদ্যোগ নেন, আমি সব ধরণের সহযোগিতা করবো। পাগলা স্কুলেও কোনো টিনশেড বিল্ডিং থাকবে না। আমি অনেক কাজ করাবো। অনেক কাজ নিয়ে আসবো। মন্ত্রীত্ব না থাকলেও উন্নয়ন কাজ থেমে থাকবে না। আপনাদের সকলের সহযোগিতা চাই।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভাপতি সুকান্ত সাহা।

প্রতিষ্ঠানটির প্রভাষক মৌমিতা ভট্টাচার্য্য, সুমন কান্তি দাশ ও সহকারি শিক্ষক সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি আবদুল হেকিম, প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজি তহুর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহ-সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হক, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী, শান্তিগঞ্জ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শওকতুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ছৈয়দুর রহমান, মকবুল হোসেন ও জয়নাল আবেদীন।

এ ছাড়াও দিন ব্যাপী এ অনুষ্ঠানে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত