আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সমসাময়িক কারণে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চার অভাবে মুক্তিযুদ্ধের অনেক তথ্যই ভুল বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। সরকার এক যুগেরও বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সঠিক তথ্যবহুল বই পড়তে হবে।

বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম. হাবিবুর রহমান মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা শুনান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। আরো বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার প্রমুখ।

এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে ভালোবাসতে হলে জাতীয় পতাকাকে সম্মান ও জাতীয় সংগীতকে ভালোবাসতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ করতে হবে কারণ তাঁদের আত্মদানের ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। নতুন প্রজন্মকে পাকিস্তানিদের শোষণের ইতিহাস জানতে হবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।

পরবর্তীতে জেলা তথ্য অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত