আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বাংলাদেশের কিশোর–কিশোরীদের জন্য নিরাপত্তা বাড়াল টিকটক

বাংলাদেশের কিশোর–কিশোরীদের জন্য নিরাপত্তা বাড়াল টিকটক

বাংলাদেশের কিশোর–কিশোরীদের অনলাইন নিরাপত্তা বাড়াতে নিজেদের ফ্যামিলি পেয়ারিং টুলে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা নিজেদের সন্তানদের টিকটক অ্যাপ ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টিকটক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি পেয়ারিং টুলে যুক্ত হওয়া নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘টাইম অ্যাওয়ে’ , যার মাধ্যমে অভিভাবকেরা নির্দিষ্ট সময়ে সন্তানদের টিকটক ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখতে পারবেন। এ ছাড়া সন্তানদের টিকটক অ্যাকাউন্টের কার্যক্রমও দেখতে পারবেন তাঁরা। ফলে সন্তানেরা টিকটকে কোন কোন অ্যাকাউন্ট অনুসরণ করছে বা কোন কোন ব্যক্তি তাদের অ্যাকাউন্ট অনুসরণ করছে, তা জানা যাবে।

নতুন সুবিধা চালুর বিষয়ে টিকটক জানায়, টিকটক সব সময় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ফ্যামিলি পেয়ারিংয়ের নতুন সুবিধাগুলো ডিজিটাল জগতে কিশোর–কিশোরীদের স্বাস্থ্যকর অভ্যাস গড়তে সহায়তা করবে। নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ নিশ্চিত করতে টিকটক সব সময় সচেষ্ট।

নতুন সুবিধাগুলোর পাশাপাশি শিগগিরই ‘প্রোঅ্যাকটিভ রিপোর্টিং অ্যালার্ট’ ও ‘উইন্ড–ডাউন’ নামের নতুন সুবিধা চালু করা হবে বলে জানায় টিকটক। সুবিধাগুলো চালু হলে ফ্যামিলি পেয়ারিং টুল ব্যবহার না করলেও সব অভিভাবক সন্তানদের টিকটক ভিডিও রিপোর্ট করার তালিকা দেখতে পারবেন। পাশাপাশি রাত ১০টার পর কিশোর–কিশোরীরা টিকটক ব্যবহার করলে পর্দাজুড়ে রিমাইন্ডার প্রদর্শন করবে টিকটক।

সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত