আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রেম-ভালোবাসা এত জটিল হচ্ছে কেন

প্রেম-ভালোবাসা এত জটিল হচ্ছে কেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রেমের বড় আকাল। বর্তমান সময়ে প্রেম বা সঙ্গী খুঁজে পাওয়া আগের চেয়ে অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পেশাদার ম্যাচমেকার ও সার্টিফায়েড লাইফ কোচ পল ক্যারিক ব্রানসন তাঁর ‘ফাইন্ড লাভ: হাউ টু নেভিগেট মডার্ন লাভ অ্যান্ড ডিসকভার দ্য রাইট পার্টনার ফর ইউ’ বইয়ে বর্তমান সময়ে এই প্রেমের আকাল নিয়ে ব্যাখ্যা করেছেন। গত ফেব্রুয়ারিতে বইটি প্রকাশ করা হয়েছে।

এই প্রেমের আকাল নিয়ে ব্রানসনের সঙ্গে পুরস্কারজয়ী বিজ্ঞানবিষয়ক লেখক ডেভিড রবসন নানা বিষয়ে আলোচনা করেছেন। সাংস্কৃতিক ও প্রযুক্তিগত পরিবর্তন মানুষের সম্পর্কে প্রভাব ফেলছে কি না, তা জানতে চেয়েছেন রবসন। প্রযুক্তি প্রেমিক-প্রেমিকা অথবা যৌনসঙ্গীদের সঙ্গে দেখা করার জন্য অনেক নতুন সুযোগ সৃষ্টি করেছে। এতে মানুষের মনোভাব বদলাচ্ছে কি না জানতে চান রবসন।

ব্রানসন বলেছেন, সঠিক সঙ্গী খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। ‘ফাইন্ড লাভ: হাউ টু নেভিগেট মডার্ন লাভ অ্যান্ড ডিসকভার দ্য রাইট পার্টনার ফর ইউ’ বইয়ে গবেষণার ওপর ভিত্তি করে তিনি বলেছেন, বর্তমান সময়ে প্রেম-ভালোবাসা ধরে রাখা মানব ইতিহাসের যেকোনো কাজের চেয়ে কঠিন। এর একটি কারণ হলো, বর্তমানে গ্রহণযোগ্য সম্পর্ক হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে অনেক বৈচিত্র্য এসেছে। কেউ একগামী বা বহুবিবাহ সম্পর্কের মধ্যে থাকতে পারেন, কেউ আবার সঙ্গীর সঙ্গে বিবাহ ছাড়াই একসঙ্গে বসবাস করতে পারেন বা আলাদা থাকতে পারেন। এ রকম নানা পরিস্থিতি আছে। আর এ কারণেই একজন সঠিক সঙ্গী খুঁজে পাওয়া অনেক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

পল ব্রানসন আরও বলেছেন, ‘প্রযুক্তির কারণে অনেকেই নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অভিভূত বোধ করেন। এই পছন্দ বা সঙ্গী নির্বাচনের দ্বিধাদ্বন্দ্বে আমরা নিজেদের বোকা বানিয়ে ফেলি। আমরা বিশ্বাস করি, আমাদের কাছে একজনের অসংখ্য বিকল্প আছে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি ১০০টি ডেটিং অ্যাপ ডাউনলোড করেন, তাহলে এক সপ্তাহে কারও সঙ্গে দেখা হওয়ার কতগুলো তারিখ পাওয়া সম্ভব? বিষয়টি অনেক সীমিত। তাই আমরা যতটা বিশ্বাস করি, ততটা বিকল্প আমাদের হাতে নেই।’

ডেভিড রবসন, ব্রানসনের কাছে জানতে চেয়েছেন, ‘আপনি বইয়ে উল্লেখ করেছেন, মানুষ তাঁদের সম্পর্ক নিয়ে প্রকৃতপক্ষে কম খুশি। আবার বলেছেন, ২০ শতাংশ মানুষ, যাঁরা সঙ্গীর সঙ্গে সবচেয়ে বেশি খুশি ছিলেন; তাঁরা আরও বেশি সন্তুষ্ট হচ্ছেন। এটা কীভাবে ব্যাখ্যা করবেন?’

অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি আছে। তবে অনেক বৈচিত্র্য রয়েছে। জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার এখন সম্পর্কের লক্ষ্য নির্বাচন করতে দেয়। কারণ, কেউ হয়তো দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য সঙ্গী খুঁজছেন, আর আরেকজন স্বল্পমেয়াদি সঙ্গী খুঁজছেন। এই দুজনের মধ্যে সম্পর্ক হলে তা হবে ওই সম্পর্কের জন্য বিপর্যয়কর।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত