আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

একটু সুষ্ঠু নির্বাচন চান ফ্রান্স প্রবাসীরা

একটু সুষ্ঠু নির্বাচন চান ফ্রান্স প্রবাসীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে তো বটেই, সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশির মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই।

কোনদিকে যাচ্ছে পরিস্থিতি- তার খবর রাখতে শতসহস্র ব্যস্ততা সত্বেও তারা দিনশেষে রাতে চোখ বোলাচ্ছেন দেশের খবরে।

নানা শংকা-আশঙ্কাকে উড়িয়ে সব দেশের প্রবাসীর মতো একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন প্রত্যক্ষের স্বপ্ন দেখছেন ফ্রান্স প্রবাসীরাও।

তবে ফ্রান্স প্রবাসীদের দাবী, লেভেল প্লেয়িং ফিল্ড এখনই তৈরি করা জরুরি। আর এটা করতে হবে নির্বাচন কমিশনকেই। এক্ষেত্রে বর্তমান সংসদীয় সরকারের দায়িত্বও কোনো অংশে কম নয়।

প্রবাসীরা জানান, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে। তাদের মতে, স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছিল, গেল কয়েক বছর থেকে তা কিছুটা হলেও ব্যাহত হয়েছে। এছাড়া দেশে অসহিঞ্চু রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে একটি সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবী।

প্যারিস শহরের বাংলাদেশি ব্যবসায়ী আল আমীন বলেন, নির্বাচনের আগে বেশকিছু ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েই গেছে। এসব বিষয়ে কোনো মীমাংসা না হওয়ায় শেষ পর্যন্ত কি হবে, তা নিয়ে সবাইকে শেষ দিন পর্যন্ত অস্বস্তিতে থাকতে হবে।

ফ্রান্স প্রবাসী আব্দুল ওয়াদুদ ময়নুল বলেন, বহির্বিশ্বে দেশের সম্মান বৃদ্ধিতে আগামী সংসদ নির্বাচন বেশ গুরুত্ববহ। এজন্য নির্বাচন কমিশনকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. শামসুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং আগামীর সুন্দর বাংলাদেশের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আর এজন্য বর্তমান সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

যেহেতু তাদের হাতে ক্ষমতা, আগামী দিনগুলোতে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সরকারকেই মুখ্য ভূমিকা রাখতে হবে।

প্যারিসের সংস্কৃতিকর্মী সাহাদাত হোসেনের মতে, বাংলাদেশের মানুষের কাছে একটা সময় নির্বাচন উৎসব হিসেবে বিবেচিত হতো। নির্বাচনকে ঘিরে নানা আনন্দ আয়োজন হতো। আজ যেন তা কোথায় হারিয়ে গেছে। অথচ, মানুষ তার আগের ঐতিহ্য ফিরে পেতে চায়।

তবে অনেক প্রবাসী বাংলাদেশি নিজেদের ভোটাধিকারের কথাও বলছেন। তারা বলেন- বহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশি অবস্থান করছেন। এতো বিপুল সংখ্যক জনগণকে বাইরে রেখে বারবার নির্বাচন হয়ে যাওয়াটা দু.খজনক।

দেশের বর্তমান প্রেক্ষাপটে অতিগুরুত্বপূর্ণ এ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে উভয়পক্ষকে সমতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বেশিরভাগ প্রবাসী।

শেয়ার করুন

পাঠকের মতামত