আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অস্ট্রেলিয়া জাতীয় সংসদে ২১শে ফেব্রুয়ারি’-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত

অস্ট্রেলিয়া জাতীয় সংসদে ২১শে ফেব্রুয়ারি’-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের স্বীকৃতি প্রদানের বিল পাশ করেছে। গত ১২ই ফেব্রুয়ারি সোমবার এ বিল পাশ হয়।ফেডারেল এম পি ও মাল্টিকালচারাল শ্যেডো মিনিস্টারম্যাট থিস্টলথওয়েট অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের অধিবেশনে মোশনটি উত্থাপন করেন। এরআগে মাতৃভাষা সংরক্ষণ আন্দোলন বা MLC Movement International তারকাছে মহান একুশে ফেব্রুয়ারির চেতনার বিশ্বায়নে International Mother Language Day স্বীকৃতি ও রাষ্ট্রীয় পর্যায়ে উজ্জাপনের জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে এই মোশন আনার বিষয়টি আলোচনা করে। জাতীয় অধিবেশনে সরকারী ও বিরোধী দলের সব সাংসদরা সর্ব সম্মতিক্রমে বিলটি পাশ করে।

অস্ট্রেলিয়া জাতীয় সংসদে এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিল উত্থাপন করার পর বাংলাদেশ,ঢাকা,শহীদ মিনার, ৫২ মাতৃভাষা আন্দোলন নিয়ে আবেগপুর্ন প্রসঙ্গের অবতারণা হয় যা দর্শক গ্যালারীতে বসে থাকা বাংলাদেশীদের জন্য এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। সিডনির আসফিল্ড পার্কে বহির্বিশ্বে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ, UNESCO র সাথে যৌথ কর্মসূচী , অস্ট্রেলিয়া ও বাংলাদেশের লাইব্রেরি সমূহে একুশে কর্নার প্রতিষ্ঠা, ক্যানবেরা লেজিসলেটিভ এসেমব্লিতে মোশন পাশ সহ বহু প্রাপ্তির নেপথ্যে রয়েছে MLC Movement International.

জাতীয় সংসদে এ বিষয়ে বিতর্কে অংশ নেন ফেডারেল এম পিজুলি ওয়ান্স, টনি বার্ক, মিশেল রোলান্ড সহ আরও অন্যান্য সংসদ সদস্যগণ। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে MLCচেয়ারপারসন নির্মল পাল বলেন,বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত, এ অর্জন বাংলা ভাষাভাষী সকলের। এ লক্ষ্য অর্জনের প্রয়াসে বিশ্বের সকল মাতৃভাষা রক্ষায় বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে গত ১০ বছর ধরে অস্ট্রেলিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল নিরলসভাবে কাজ করে আসছে।সহযোগী প্রধান নির্বাহী কর্মকর্তা ও মিচুয়াল হোমসের সত্ত্বাধিকারী এনাম হক বলেন, ২১শে ফেব্রুয়ারির মর্মার্থ বিশ্বের কাছে পরিচিত করতেই আমাদের এই সম্মিলিত প্রয়াস। 

এর আগে অস্ট্রেলিয়ান ফেডারেল এমপি এবং হাউজ অব রিপ্রেজেনটেটিভস-এ স্ট্যান্ডিং কমিটির উপপ্রধান ম্যাট থিস্টলথওয়েট এর সিডনির কার্যালয়ে এ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিশ্বের সব গ্রন্থাগারে একুশে কর্নার প্রতিষ্ঠা, মাতৃভাষা সংরক্ষণ, কনজার্ভ ইউর মাদার ল্যাংগুয়েজ আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া, বিশ্বের প্রধান প্রধান শহরে মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ স্থাপনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। তিনি অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে একুশে ফেব্রুয়ারি’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করার ব্যাপারে দেশটির ফেডারেল পার্লামেন্টের সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য,গত ১৩ সেপ্টেম্বর এমএলসি মুভমেন্টের প্রস্তাবে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি বা এসিটি রাজ্য সরকারের উদ্যোগে সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপন এবং ক্যানবেরায় স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব পাস করা হয়। তারই ধারাবাহিকতায় ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের স্বীকৃতি প্রদানের এই অর্জন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত