আপডেট :

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

        ‘অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দিতে হবে’, বক্তব্যে নতুন বিতর্কে রো খান্না

        স্পেস শাটল থেকে মঙ্গলগ্রহের রোভার, নতুন জাদুঘরে ১২ রোমাঞ্চকর অভিজ্ঞতা

        নিউইয়র্কে ভবনধসে প্রাণ হারানো আটজনই ধ্বংসস্তূপে শ্বাসরোধে মা রা গেছেন

        ৮০০ বছরের ঐতিহ্যে লন্ডনে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো মানুষ

        ঘরের মাঠে পাকিস্তানের কাছে হার, সাফের ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙল বাংলাদেশের

        নারীদের হৃদ্‌রোগ প্রতিরোধে নতুন গাইডলাইন, জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

        এফএর নজিরবিহীন বিপর্যয়ের কারণ এখনো অজানা, বিমানবন্দরে ভোগান্তি অব্যাহত

        মহাকাশে ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ, এবার উৎক্ষেপণকেন্দ্রে ফেরার চ্যালেঞ্জ স্টারশিপের

        কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা

        ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮০ মিলিয়ন ডলার জরিমানা

        স্থূলতা কমাতে লিলির নতুন ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফল, ওজন কমেছে রোগীদের

        ফোনে ৮৮টি আপত্তিকর ছবি পাওয়ার অভিযোগ, গ্রে প্তা র সাবেক সিআইএ প্রধানের ছেলে

        সার্ভারের কারিগরি ত্রুটিতে বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট, ক্ষমা চেয়ে সেবা ফেরাল প্রতিষ্ঠানটি

        ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী নৌযান, নিউ অরলিন্সে সবাইকে জীবিত উ দ্ধা র

        শিশুর সঙ্গে অশালীন কাজের উদ্দেশ্যে যোগাযোগ, লস এঞ্জেলেসে শিক্ষক গ্রে প্তা র

        ব্যাকটেরিয়া দূষণের আশঙ্কায় লস এঞ্জেলেস কাউন্টির সব সৈকতের পানি এড়িয়ে চলার পরামর্শ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সিডনীতে বইমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সিডনীতে বইমেলা

একুশে একাডেমি অস্ট্রেলিয়া গত ১৮ই ফেব্রুয়ারি সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী অমর একুশ উদ্‌যাপন ও বইমেলার আয়োজন করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালন উপলক্ষে প্রভাতফেরী ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমেদিনটির শুরু হয়। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় সরকারী ছুটি না হওয়ায় ১৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির দিন রোববার দিবসটি উদযাপন করেন সিডনিপ্রবাসী বাংলাদেশীরা।

সম্প্রতি অস্ট্রেলিয়ারফেডারেল সংসদেজাতীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিল পাস হয়েছে। এ কারণে এই দিবস পালনে এবার সিডনির প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ছিল এক নতুন উদ্দীপনা। সিডনির বেশ কয়েকটি বাংলাদেশি সংগঠন প্রভাতফেরীতে অংশগ্রহণ করে।একুশে একাডেমি অস্ট্রেলিয়া ছাড়াও অন্যান্য সংগঠন আলাদা আলাদা ভাবে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে। অ্যাশফিল্ড পার্কের চারপাশ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি …’ গানসবার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগায়।। প্রভাতফেরীর সকালটা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।

এ বছর একুশে পদক পাওয়ারনেশ মৈত্রকে বিশেষ সম্মাননা জানান মেলা কর্তৃপক্ষ। তিনি মঞ্চে তাঁর সময়ের বিভিন্ন ঘটনাবলির কথা উল্লেখ করে স্মৃতিচারন করেন। প্রতিবছরের মতো এবারের এই বইমেলাও লেখক পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কার পান খাইরুল চৌধুরী।একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বইমেলায় বেশ কয়েকটি বইয়ের স্টল ছাড়াও অন্যান্য স্টল ছিল। বাংলাদেশের প্রোথিতযশা লেখকদের বইয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বেশ কয়েকজন প্রবাসী লেখকদের বইও বিক্রি হয়।

বইমেলা উপলক্ষে প্রবাসী লেখকদের লেখা নিয়ে ‘মাতৃভাষা’ নামে একটি স্মারক প্রকাশিত হয়।মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঅস্ট্রেলিয়ার বর্তমান বিরোধী দল লেবার পার্টির অন্যতম মুখপাত্র টনি বার্ক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেল সাংসদ জুলি ওয়েন্স, নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাংসদ জিহাদ ডিবসহ অস্ট্রেলিয়ার মূলধারার আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় বাংলাদেশি কাউন্সিলর, লেখক-সাংবাদিকসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।এ ছাড়াও ছিলো মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানওআলোচনা সভা। সিডনির বিভিন্ন সংগঠনের শিশু-কিশোরদের পরিবেশনা, বাংলাদেশের আদিবাসীদের ঐতিহ্যবাহী পরিবেশনা, লেখক-সাহিত্যিকদের বইয়ের মোড়ক উন্মোচন, রক্তদান কর্মসূচিসহ আরও নানা আয়োজনে সম্পন্ন হয় অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উদযাপন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত