আপডেট :

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সিডনির ইঙ্গেলবার্নলাইব্রেরী হলে গত ২৪শে ফেব্রুয়ারি শনিবার, ২০১৮ সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক্, মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। সেলিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়এবারে সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও কলামিস্ট শ্রী রণেশ মৈত্রকে দিয়ে।রণেশ মৈত্র তার বক্তব্যে ২১ ফেব্রুয়ারীকে অস্ট্রেলিয়ায়আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  হিসেবে জাতীয়ভাবেপালন  করার সিদ্ধান্ত নেয়ায় অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন ১৯৭২ সালের সংবিধানকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। 

অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের সিদ্ধান্তের পরিকল্পক নির্মল পাল বলেন, বিশ্বজুড়ে শুধু বাংলাভাষায় এই দিনটি পালন করলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটির গুরুত্ব যতটা থাকবে তার চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ হবে যদি সকল ভাষার লোকজনকে নিয়ে এই দিবসটি পালন করা যায়। প্রাক্তন ফেডারেল এম পি লরি ফার্গাসন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ইউনেসকোর মাধ্যমে সারা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য কানাডারভ্যানকুভার শহরের দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালামকে ধন্যবাদ জানান। তিনি বলেন মাতৃভাষা বিলুপ্ত হয়ে গেলে নিজের পরিচয়  থাকে না। অস্ট্রেলিয়ার আদিবাসীদের অনেক ভাষা আজ বিলুপ্ত এবং কিছু ভাষা বিলুপ্তের পথে।

মাতৃভাষা দিবসের অনুষ্ঠানসূচীতে  ছিল  শিশুকিশোরদের একুশ ও বাংলা ভাষায়, প্রবন্ধ,পাঠ,গান, নাচ, কবিতা আবৃত্তিও দলগত সংগীতের পরিবেশনা। কিশালয়,কিশোর সংঘ ও নৃত্যকলা ড্যান্স  একাডেমী এই তিনটি শিশুকিশোর সংগঠনের পরিবেশন ছিল মন মুগ্ধকর। এছাড়াও নৃত্য পরিবেশন করে নুসাবা রহমান, গান পরিবেশন করে স্রোতশ্মিনী ও সামেন।বড়দের পর্বে  ছিল নৃত্য পরিবেশনায় অর্পিতা সোম, আবৃত্তিতে নুসরাত জাহান স্মৃতি এবং গানে ছিলেন সিডনির স্থানীয় শিল্পী আরফিনা মিতা ও আতিক হেলাল।

ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস ও দেশী সংস্কৃতি তুলে ধরতেই মুলত এই আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শিশুকিশোরদের বাংলা ভাষা, বাংলা গান, চিত্রাঙ্কন ও নাচে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ করেন রণেশ মৈত্র, নির্মল পাল, প্রদ্যুৎ চুন্নু, প্রবীর মৈত্র ও আরও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।উল্লেখ্যযে, সম্প্রতি সিডনি বাঙালি কমিউনিটি ইন্ক্ বাংলাদেশের শহীদ মিনারের আদলে ক্যাম্পবেলটাউন এলাকায় একটি শহীদ মিনার তৈরী করার জন্য সিটি নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার থেকে ৩৫৬১৬ ডলারের সরকারী অনুদান পান এবং বর্তমানে ক্যাম্পেলটাউন সিটি কাউন্সিলে শহীদ মিনার স্থাপনের জায়গা অনুমোদনের সিদ্বান্ত প্রক্রিয়াধীন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত