আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের সাথে ট্রাম্প প্রশাসনের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজ ইকোনমিক এডভাইজর ল্যারি কুদলোও।

নির্বাচনের আগেই প্রণোদনা বিল পাশের জন্য আন্তরিক চেষ্টা চলছে বলে জানান হোয়াইট হাউজের শীর্ষ ইকোনমিক এডভাইজর ল্যারি কুদলোও।

ল্যারি কুদলোও গণমাধ্যমে বলেন, কংগ্রেসিয়াল কমিটির নেতারা ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের কাছে প্রস্তাবনা বিষয়ে প্রশাসনের রিপোর্ট পাঠাবে সোমবার। সেই রিপোর্ট বিশ্লেষণের পর হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সাথে আলোচনায় বসবেন স্টিভেন মুনচিন।

তিনি বলেন, দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে আলোচনা চলবে। আজকেও আলোচনার টেবিল খোলা রয়েছে।

তবে ন্যান্সি পেলোসির সাথে বেশকিছু বিষয়ে ট্রাম্প প্রশাসনের দ্বিমত রয়েছে উল্লেখ করে ল্যারি বলেন, 'আমাদের ইকোনমিক পরিকল্পনার সাথে তাদের পরিকল্পনার ফারাক রয়েছে। ফলে তাদের প্রস্তাব মেনে নিয়ে চুক্তি করা সম্ভব হচ্ছে না'।

'আমরা করোনার কারণে বিপর্যস্ত নাগরিকদের লোকাল গভর্নমেন্টের মাধ্যমে সহায়তা করতে বেশি আগ্রহী। ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন ও স্বাস্থ্যখাতে বেশি ব্যয় করতে চাই' - যোগ করেন ল্যারি।

তবে নির্বাচনের আগে দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিল আদৌ পাশ হবে কী না, এই বিষয়ে মন্তব্য করেননি ল্যারি।

উল্লেখ্য, দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার প্রস্তাবনা রেখেছে ডেমোক্রেটরা। তবে ট্রাম্প প্রশাসন ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে চুক্তি করতে চাইছে৷ এই বিষয়ে মতানৈক্যের কারণে বারবার চুক্তি পণ্ড হয়ে যাচ্ছে। ফলে নির্বাচনের আগে কর্মহীনরা প্রণোদনার অর্থ পাবেন কী না- এটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত