আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জন্মসূত্র নাগরিকত্ব আইনে পরিবর্তন আনবেন ট্রাম্প

জন্মসূত্র নাগরিকত্ব আইনে পরিবর্তন আনবেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জানুয়ারিতে ক্ষমতায় বসার আগেই নতুন নাগরিকত্ব আইনটি জারি হতে পারে। ইতোমধ্যে এই বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে। এখন দলের ভিতর এই আইন জারির বিষয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে।

যুক্তরাষ্ট্রের জন্মসূত্র নাগরিকত্ব আইনে পরিবর্তন আনতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনে, যুক্তরাষ্ট্রে জন্ম হওয়া যেসব শিশুর পিতা-মাতা যুক্তরাষ্ট্রের স্থায়ী অভিবাসী নন, সেসব শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হবে না।

মেয়াদের শেষ সময়ে এসে এমন নির্বাহী আদেশ জারির চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র এই খবরটি নিশ্চিত করেছেন।

সূত্র আরো জানায়, প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জানুয়ারিতে ক্ষমতায় বসার আগেই নতুন নাগরিকত্ব আইনটি জারি হতে পারে। ইতোমধ্যে এই বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে। এখন দলের ভিতর এই আইন জারির বিষয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে।

ক্ষমতায় বসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্র নাগরিকত্ব আইন বাতিলের বিষয়ে কথা বলছিলেন। ১৪তম সংশোধনী বিষয়ে মূলত আপত্তি তুলেছে ট্রাম্প প্রশাসন। সংশোধনী অনুযায়ী, কোনো শিশু যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলে সে দেশের নাগরিকত্ব পাবে। তবে পিতা-মাতা স্থায়ী অভিবাসী কী না, সেই বিষয়ে সংশোধনীতে কোনো কিছু উল্লেখ করা ছিলো না।

আর এই সংশোধনী নিয়েই আপত্তি তুলেছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন চাইছে, জন্মসূত্র নাগরিকত্ব বিষয়ে পরিবর্তন আনতে।

তবে, নতুন জন্মসূত্র নাগরিকত্ব আইন জারি করলে সেটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। উদারপন্থী বিচারক এবং আইনজীবীরা এই আইনের বিরুদ্ধে অবস্থান নিবে।

উল্লেখ্য, প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ৩০ হাজারের বেশি মানুষ মানুষ সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্র ভ্রমণে আসেন। সন্তান জন্মের পর সন্তানের নাগরিকত্ব নিয়ে অনেকেই আবার চলে যান। সন্তানের বয়স ২১ বছর হলে তাঁরা আবার মা-বাবার অভিবাসনের জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এমন ‘বার্থ ট্যুরিজম’ বন্ধের প্রয়াস নিয়েছে।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত