আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অবৈধ অভিবাসীদের গণনা জটিলতা, সুপ্রিম কোর্টে শুনানি

অবৈধ অভিবাসীদের গণনা জটিলতা, সুপ্রিম কোর্টে শুনানি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আদমশুমারি প্রায় শেষ হলেও জটিলতা দেখা দিয়েছে অবৈধ অভিবাসীদের নিয়ে। গণনার কাজ শেষ হলেও অবৈধ অভিবাসীদের গণনা থেকে বাদ দিতে চায় ট্রাম্প প্রশাসন। এ বছরের জুলাই মাসে অবৈধ অভিবাসীদের জনগণনা থেকে বাদ দিতে নির্দেশনা জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷

তবে এই নির্দেশনার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ কিছু রাজ্য। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টে আজ সোমবার (৩০ নভেম্বর) শুনানি শুরু হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে বসবাসরত সবাইকেই জনগণনায় অন্তর্ভুক্ত করতে হবে। কে অবৈধ অভিবাসী সেটি জনগণনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। মূলত আইন জারি করে এই নিয়ম সুরক্ষিত করা হয়েছে।

তবে ট্রাম্প প্রশাসন জনগণনা থেকে অবৈধ অভিবাসীদের বাদ দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে৷ ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে বেশ কয়েকটি রাজ্য ও মানবাধিকার সংগঠন।

এছাড়া অবৈধ অভিবাসীদের জনগণনা থেকে বাদ দিতে পারলে রাজনৈতিক সুফলও ভোগ করবে রিপাবলিকানরা। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে অভিবাসী বেশি এমন অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধি পরিষদে ক্ষমতা কমে যাবে। এমন অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্য। প্রতিনিধি পরিষদে এসব অঙ্গরাজ্যের আসন সংখ্যা কমে গেলে ডেমোক্র্যাট প্রতিনিধিত্ব কমবে, যার সুফল পাবে রিপাবলিকানরা।

ডেমোক্রেটিকরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আইনের পরিপন্থী ও অমানবিক বলে আখ্যা দিয়েছে। এছাড়া এটি আদমশুমারির মূলনীতিকে ক্ষুণ্ণ করে বলেও মন্তব্য করেন ডেমোক্রেটিকরা।

যুক্তরাষ্ট্রে আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি আইন অনুযায়ী, এতো দিন নাগরিকত্ব যা-ই হোক না কেন, যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাত্রই আদমশুমারিতে স্থান পাবে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবী ডেল হো বলেন, ‘নিয়ম অনুযায়ী এমনটাই হওয়ার কথা। আমি আশা করি রক্ষণশীল বিচারকেরা বিষয়টিকে সহজভাবেই দেখবেন। তাঁরা সব সময় লিখিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলেন। এবারও তাঁরা তাই করবেন বলে আশা করি।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত