আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ট্রাম্পের অভিবাসন নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ট্রাম্পের অভিবাসন নীতি

ছবিঃ এলএবাংলাটাইমস

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি হোয়াইট হাউসে ফিরে আসছেন। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন সাক্ষাৎকার-বক্তৃতায় ট্রাম্প তার অভিবাসন পরিকল্পনার কথা খোলাখুলি আলোচনা করেছেন। এই পরিকল্পনার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ কিংবা ভার্সিটিতে পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিবাসন নীতির বিষয়টিও।

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন পরিকল্পনা নিয়োগকর্তা, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং উচ্চতর দক্ষ পেশাদারদের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পুনর্বাসনের জন্য অন্যান্য দেশ বেছে নিতে বাধ্য হবে এবং অনেক উচ্চাকাঙ্ক্ষী অভিবাসীদের ভাগ্যে দূর্ভোগ নেমে আসবে।

ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামল এবং দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগের প্রতিশ্রুতি অনুসারে এবং তার উপদেষ্টাদের পরিকল্পনা বিশ্লেষণ করলে দেখা যায়, আন্তর্জাতিক ছাত্রদের জন্য ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ সীমাবদ্ধ করা হচ্ছে এবং এমন সব পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হতে পারে যার ফলে কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে শিক্ষার্থীদের।

আন্তর্জাতিক ছাত্রদের উপর পূর্ববর্তী অভিবাসন বিধিনিষেধ

শ্রম সরবরাহ সীমিত বা হ্রাস করার জন্য ফেডারেল সরকারকে ব্যবহার করে ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ‘শ্রমিক বিভ্রান্তি’ এর উপর ভিত্তি করে অর্থনীতিবিদরা দাবি করছেন, অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কারণে যুক্তরাষ্ট্রের মূল বাসিন্দাদের নির্দিষ্ট সংখ্যক কাজের জন্য প্রতিযোগিতা করতে হচ্ছে।

ট্রাম্প প্রশাসন কোভিড -১৯ মহামারী চলাকালীন সময়ে অভিবাসী এবং কর্ম ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়েছে, এমনকি অভিবাসী বংশোদ্ভূত বিজ্ঞানী ও প্রকৌশলীদের উপরও নীতি প্রণয়ন করেছেন। ট্রাম্প প্রশাসন নিয়ন্ত্রক এজেন্ডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১২ মাস কাজ করে অভিজ্ঞতা অর্জনের ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ সীমাবদ্ধ করে দিয়েছে।

শিক্ষার্থীদের জন্য অভিবাসন উদ্বেগ

২০২৪ সালের নির্বচানের আগে ট্রাম্প মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে কোনো ইতিবাচক আলোচনা করেনি। এর ফলে অভিবাসন অ্যাটর্নিরা নতুন বিধিনিষেধ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিবাসন বিষয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে বলেও জানান অ্যাটর্নিরা।

গ্রিন অ্যান্ড স্পিগেলের ড্যান বার্গার বলেছেন, ‘আমার সবচেয়ে বড় উদ্বেগ হল ট্রাম্পের নীতির ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্কলারগণ যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত হবে। ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ভিসা আবেদনের সময়, ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে যাওয়া, প্রক্রিয়াকরণের সময় বেড়ে যাওয়া, দীর্ঘ নিরাপত্তা পরীক্ষা এবং আরও অনেক সমস্যা সৃষ্টি হয়। তিনি কোভিড-১৯ এর সময় ‘মুসলিম নিষেধাজ্ঞা’ নীতি আরোপ করেন যা আন্তর্জাতিক প্রতিভা আকর্ষণে প্রভাব ফেলেছে’।

কর্নেল ল স্কুলের অধ্যাপক স্টিফেন ইয়েল-লোহারের মতে, ‘ট্রাম্পের নতুন এই প্রশাসন বিভিন্ন উপায়ে H-1B কাজের ভিসার উপর বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করতে পারে। যেমন উচ্চ প্রত্যাখ্যানের হার, দীর্ঘ প্রক্রিয়াকরণের সময় এবং যোগ্যতার ক্ষেত্রে আও কড়াকড়ি নিয়ম আরোপ করা। H-1B একটি সাধারণ প্রক্রিয়া যার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পরে যুক্তরাষ্ট্রে থাকতে এবং কাজ করতে পারে, তাই H-1B ভিসার উপর বিধিনিষেধ তাদের উদ্বেগকে বাড়িয়ে তুলবে। এমনকি এতে তাদের যুক্তরাষ্ট্রে আসার সম্ভাবনা কমিয়েও দিতে পারে’।

ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর বেশ কিছু বিধিনিষেধের প্রস্তাব করেছে। ইতোমধ্যে একটি আদালত ট্রাম্প কর্মকর্তাদের অভিবাসন স্ট্যাটাস থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের জন্য ‘বেআইনি অবস্থান’ সম্পর্কে নীতি কঠোর করতে বাধা দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যুক্তরাষ্ট্রে পড়াশুনার ক্ষেত্রে একটি ‘নির্দিষ্ট ভর্তি সময়’ এর প্রস্তাবিত নিয়মও প্রকাশ করেছে। এর ফলে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীকে সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হতে পারে এবং যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি নাও পেতে পারে। এছাড়া ট্রাম্প কর্মকর্তারা দ্বিতীয় মেয়াদে চীনা শিক্ষার্থীদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা জারি করতে পারেন।

নতুন অভিবাসন বিধিনিষেধ গ্রীন কার্ড আবেদনকারীদের প্রভাবিত করতে পারে

নতুন অভিবাসন নীতিগুলো কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করা আবেদনকারীদের জন্য ক্ষতির কারণ হতে পারে।

প্রথমত, ট্রাম্পের কর্মকর্তারা শ্রমবাজারের বাইরে বেতনের মূল্য নির্ধারণের জন্য ‘নিয়ন্ত্রক উপায়’ ব্যবহার করে কর্মসংস্থান ভিত্তিক গ্রীন কার্ডের জন্য আবেদন বা অপেক্ষা করা ব্যক্তিদের বাধা দিতে পারে। ২০২০ সালে শ্রম বিভাগ একটি নিয়ম প্রকাশ করেছে যা পিইআরএম নামে পরিচিত। এই প্রক্রিয়ার মাধ্যমে এইচওয়ানবি ভিসা ধারক এবং কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসীদের ন্যূনতম মজুরি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলস্বরূপ অনেক ক্ষেত্রে, ন্যূনতম বেতন ১০০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দ্বিতীয়ত, যদি এইচওয়ানবি পিটিশনের প্রত্যাখ্যান বেড়ে যায়, গ্রীন কার্ডের জন্য অপেক্ষা করা ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বাধ্য করা হতে পারে। ট্রাম্পের শাসনামলে চাকরি অব্যাহত রাখার জন্য এইচওয়ানবি পিটিশনের প্রত্যাখ্যানের হার FY 2018 এবং FY 2019-এ প্রায় ৩% থেকে বেড়ে ১২% হয়েছে৷

তৃতীয়ত, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কর্মকর্তারা কর্মসংস্থান-ভিত্তিক গ্রীন কার্ডের জন্য অপেক্ষারত এইচওয়ানবি ভিসাধারীদের স্পাউসদের জন্য কাজের অনুমোদন বাতিল বা কমিয়ে দিতে পারেন। এটি কর্মসংস্থান ভিত্তিক গ্রীন কার্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করা কঠিন করে তুলবে।

ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি আন্তর্জাতিক ছাত্র এবং কর্মসংস্থান-ভিত্তিক গ্রীন কার্ডের আবেদনকারীদের জন্য কল্পনার চেয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত