আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল

পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে, তাঁদের তালিকা করছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম) ।

বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। দুটি সূত্র এই তথ্য দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরে (পেন্টাগন) এমন ঘটনা ঘটলে, তা হবে অভূতপূর্ব। এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিও খাবে।

৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। জয়ের পর ট্রাম্প এখন তাঁর প্রশাসন সাজানোর কাজ করছেন।

সূত্রগুলো বলেছে, পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

যে সূত্রগুলো এসব কথা বলেছে, তারা ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজের ব্যাপারে অবগত। তারা এই পরিকল্পনা সম্পর্কে খোলামেলাভাবে কথা বলার জন্য নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

অবশ্য সূত্রগুলোর একটি পেন্টাগনে গণহারে সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার মতো পরিকল্পনার বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

তা ছাড়া ট্রাম্প নিজে এই পরিকল্পনাকে সমর্থন করবেন কি না, তা–ও অস্পষ্ট।

যদিও অতীতে ট্রাম্পকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নেতৃত্বের পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। অবশ্য এই কর্মকর্তারাও ট্রাম্পের সমালোচনা করেছিলেন।

ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারাভিযানের সময় ‘সরব’ জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি সেসব সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন, যাঁরা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় গোলযোগপূর্ণ অবস্থার জন্য দায়ী।

পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তসংক্রান্ত পরিকল্পনার বিষয়ে বক্তব্য জানতে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু তারা রয়টার্সের এই অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

দ্বিতীয় সূত্রটি বলেছে, ট্রাম্পের প্রশাসন সম্ভবত সেসব মার্কিন সামরিক কর্মকর্তাদের নিশানা করবে, যাঁরা যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে সংশ্লিষ্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্ক মিলে ছিলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান।

প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের ‘ওয়ার’ শিরোনামের একটি বই গত মাসে প্রকাশিত হয়। এই বইয়ে মার্ক মিলের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। তিনি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছেন।

সাবেক প্রেসিডেন্টের প্রতি বিশ্বাসঘাতকতার জন্য মার্ক মিলকে নিশানা করেছেন ট্রাম্পের মিত্ররা।

দ্বিতীয় সূত্রটি বলেছে, মার্ক মিলে যাঁদের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পদে তুলে এনেছেন, যাঁদের তিনি নিযুক্ত করেছেন, তাঁদের প্রত্যেকে বরখাস্ত হবেন।

একই সূত্র আরও বলেছে, মার্ক মিলের সঙ্গে সংশ্লিষ্ট সবার একটি বিস্তারিত তালিকা রয়েছে। তাঁদের সবাইকে বিদায় নিতে হবে।

জয়েন্ট চিফস অব স্টাফে অন্তর্ভুক্ত হন মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তারা। অর্থাৎ সেনা, নৌ, মেরিন, বিমান, ন্যাশনাল গার্ড ও স্পেস (মহাকাশ) বাহিনীর প্রধানদের সমন্বয়ে জয়েন্ট চিফস অব স্টাফ গঠিত।

গত মঙ্গলবার ট্রাম্প তাঁর প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণা করেন। তিনি রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একজন ভাষ্যকার। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাঁর।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের নাম ঘোষণার এক দিন পরই মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হলো। অবশ্য হেগসেথ নিজেও পেন্টাগনে শুদ্ধি অভিযান চালানোর ব্যাপারে তাঁর ইচ্ছার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত