আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রান্সজেন্ডার সেনা নিষেধাজ্ঞা বাস্তবায়নে ট্রাম্পকে অনুমতি দিলো সুপ্রিম কোর্ট

ট্রান্সজেন্ডার সেনা নিষেধাজ্ঞা বাস্তবায়নে ট্রাম্পকে অনুমতি দিলো সুপ্রিম কোর্ট

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন সুপ্রিম কোর্ট সাময়িকভাবে অনুমতি দিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যাতে তিনি সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অন্তর্ভুক্তির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে পারেন। এই নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াই চলমান থাকলেও আদালত এই রায় দেন।

২০২৫ সালের শুরুর দিকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর, ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে পেন্টাগনকে নিষেধাজ্ঞা বাস্তবায়নের অনুমতি দেন। তবে মার্চ মাসে একটি ফেডারেল আদালত এই নীতি স্থগিত করে জানায়, ট্রান্সজেন্ডার সেনাদের সামরিক দক্ষতার ওপর নেতিবাচক প্রভাবের প্রমাণ প্রশাসন দেখাতে পারেনি।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করা হয়, যেখানে বলা হয়—জাতীয় প্রতিরক্ষা বিষয়ে সামরিক বাহিনীর মতামতের প্রতি আদালতের শ্রদ্ধাশীল থাকা উচিত।

তবে আদালতের তিনজন লিবারাল বিচারপতি এই আদেশের বিরুদ্ধে মত দেন। সুপ্রিম কোর্টের এই আদেশটি ছিল সইবিহীন।

ট্রাম্প তার নির্বাহী আদেশে বলেন, “ট্রান্সজেন্ডার পরিচয় সেনাসদস্যদের সম্মান, সত্যবাদিতা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রার সঙ্গে সাংঘর্ষিক” এবং এটি সামরিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে।

পরবর্তী সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমানে দায়িত্বে থাকা ট্রান্সজেন্ডার সেনাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে নৌবাহিনীর ফাইটার পাইলট কমান্ডার এমিলি শিলিংসহ সাতজন ট্রান্সজেন্ডার সেনা সদস্য এবং একজন নতুন নিয়োগপ্রত্যাশী আদালতে মামলা করেন। তারা বলেন, এই নিষেধাজ্ঞা “সামরিক প্রস্তুতি ক্ষুণ্ন করে, দেশের নিরাপত্তা বিপন্ন করে এবং যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে।”

আইনি সহায়তা দানকারী সংগঠন ল্যাম্বডা লিগ্যাল এবং হিউম্যান রাইটস ক্যাম্পেইন ফাউন্ডেশন যৌথ বিবৃতিতে বলেন, “আজকের সুপ্রিম কোর্টের আদেশ ট্রান্সজেন্ডার সেনাসদস্যদের জন্য এক হৃদয়বিদারক ধাক্কা। যাঁরা নিজেদের যোগ্যতা এবং দেশের প্রতি অঙ্গীকার প্রমাণ করেছেন।”

তারা আরও বলেন, “এই বৈষম্যমূলক নীতিকে কার্যকর করতে অনুমতি দিয়ে আদালত সাময়িকভাবে এমন একটি সিদ্ধান্তকে স্বীকৃতি দিল, যার মূল উদ্দেশ্য সামরিক দক্ষতা নয়, বরং পক্ষপাত।”

এর আগে ওয়াশিংটনের এক ফেডারেল বিচারক সারা দেশে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়া থেকে বিরত রাখতে আদেশ দিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের আদেশের ফলে সেই স্থগিতাদেশ আপাতত বাতিল হয়ে গেছে, যতদিন না মামলাটি নিম্ন আদালতে চূড়ান্ত নিষ্পত্তি পায়।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই আদেশকে “সুপ্রিম কোর্টে আরেকটি বড় জয়” বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরও কিছু পদক্ষেপ ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ওপর প্রভাব ফেলেছে। তিনি একটি নির্বাহী আদেশে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র শুধু দুটি লিঙ্গ—পুরুষ ও নারী—স্বীকৃতি দেবে।

এই আদেশের ফলে ট্রান্সজেন্ডারদের সরকারি নথিপত্র সংগ্রহে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্টেট ডিপার্টমেন্ট জানায়, পাসপোর্টে আর ‘X’ (জেন্ডার নিরপেক্ষ) অপশন থাকবে না—জন্মসূত্রে নির্ধারিত লিঙ্গ অনুযায়ী ‘পুরুষ’ অথবা ‘নারী’ নির্বাচন করতে হবে।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি ব্যক্তিদের পক্ষে মামলা করেছে, যার ওপর এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি ফেডারেল বিচারক অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছেন।

এছাড়াও ট্রাম্প প্রশাসন এমন নীতিমালা প্রস্তাব করেছে, যেখানে ট্রান্সজেন্ডার কিশোর-কিশোরীদের নির্দিষ্ট ধরনের চিকিৎসাসেবা সীমিত করার কথা বলা হয়েছে, এবং ট্রান্সজেন্ডার নারীদের মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে বাধা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত