আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মূল্যস্ফীতি বাড়লেও কেউ না খেয়ে নেই: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি বাড়লেও কেউ না খেয়ে নেই: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি বাড়লেও কেউ না খেয়ে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচিসহ একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩০ শতাংশ। বর্তমানে সারাবিশ্ব মূল্যস্ফীতিতে ভুগছে। বাংলাদেশেও মূল্যস্ফীতি বেড়েছে তবে তা এখনো ১২ শতাংশ ক্রস করেনি। এসময় তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে?

মন্ত্রী বলেন, মূল্যস্ফীতিতে যাতে নিম্ন আয়ের মানুষ সমস্যায় না পড়ে সে জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১ লাখ পরিবারকে কম মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে যাদের কাছে খাবার নেই তাদেরকে সাশ্রয়ী মূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এভাবেই মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে গত বছর থেকে দেশের অর্থনীতিতে যে ভয় দেখা দিয়েছিল বর্তমানে তা আর নেই। সে সময় অর্থনৈতিক বিভিন্ন সূচকে সমস্যা দেখা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিকট থেকে ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। 'তাহলে সরকার কি আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বের হয়ে যাবে' এসময় এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত