আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা বিপর্যয়: একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

করোনা বিপর্যয়: একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে অব্যাহতভাবে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এবারে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। গত শুক্রবার (২৩ অক্টোবর) দেশজুড়ে ৮০ হাজার বাসিন্দার দেহে করোনা সনাক্ত হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, যুক্তরাষ্ট্রে শুক্রবার দেশজুড়ে ৮০ হাজার বাসিন্দা সনাক্ত হয়েছে। করোনা মহামারি শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ছিলো জুলাই এর ১৬ তারিখ ৭৭ হাজার ৩৬২ জন।

একদিনে আক্রান্তের সংখ্যার রেকর্ড হওয়ায় দেশটিতে করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি সংখ্যার উপরেও প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে সামনে আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে।

ইউএস সার্জন জেনারেল ড. জেরোমি এডামস জানান, দেশজুড়ে বিভিন্ন রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৭৫ শতাংশ। আর কয়েক সপ্তাহের মধ্যেই মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করবে। সাধারণত আক্রান্তের সংখ্যা বাড়ার কয়েক সপ্তাহ পর মৃত্যুর সংখ্যাও বাড়ে।

ড. জেরোমি এডামস আরো জানান, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশজুড়ে মৃতের হার কমেছে ৮৫ শতাংশ৷ রোগীদের উন্নত চিকিৎসা বিশেষকরে রেমডেসিভির এবং স্টেরোয়েড ব্যবহারের ফলে মৃত্যু হার কমে গেছে।

কোভিড ট্র‍্যাকিং সূত্র জানায়, গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন হাসপাতালে ৪১ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। আগস্টের ২০ তারিখের পর এটিই সর্বোচ্চ সংখ্যক হাসপাতালে ভর্তির সংখ্যা। অক্টোবরের পর এই সংখ্যা বেড়েছে ৩৩ শতাংশ।

গত সাতদিন ধরেই যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবারের আগে গড় আক্রান্তের সংখ্যা ছিলো ৭৬৩ জন - যা চলতি মাসে সর্বোচ্চ।

এদিকে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানায়, করোনার সংক্রমণ বাড়ার বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। বিশেষকরে সান ব্যাল্ট এবং দেশটির মধ্যপশ্চিমাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে। এছাড়া হাসপাতালে রোগীর চাপ এবং মৃতের সংখ্যা বিষয়েই হোয়াইট হাউজে সুষ্পষ্ট তথ্য রয়েছে।

এদিকে ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি বাসিন্দাদের সতর্ক করে বলেন, দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, এটি প্রতিরোধ না করলে কোনোভাবেই কমবে না। এজন্য নাগরিকদের প্রয়োজনে স্বাস্থ্যবিধি দ্বিগুণ কঠিনভাবে মেনে চলতে হবে৷ প্রয়োজনে এই বিষয়ে প্রশাসনের উচিত ফেডারেল ম্যান্ডেট ঘোষণা করা৷


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত