আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

শীঘ্রই দৈনিক ১ লাখ বাসিন্দা আক্রান্ত হবে করোনায়

শীঘ্রই দৈনিক ১ লাখ বাসিন্দা আক্রান্ত হবে করোনায়

ছবি: এলএবাংলাটাইমস

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত সাতদিনে ৭৪ হাজার বাসিন্দা গড়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। শীতের শুরুতে দেশটিতে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত সাতদিনে ৭৪ হাজার বাসিন্দা গড়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সামনে আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। দেশটির ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশনের সাবেক কমিশনার ড. স্কট গটিলেব জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে দৈনিক এক লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হবেন।

ড. স্কট গটিলেব জানান, চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা আগের থেকেও বাড়বে। আগামী সপ্তাহের যে কোনোদিন দৈনিক ১ লাখ বাসিন্দা আক্রান্ত হতে পারে। শুক্রবার ও শনিবার টেক্সাস ও ফ্লোরিডার আক্রান্তের সংখ্যা দেখেই বিবেচনা করা যাবে কোনদিকে যাবে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি।

দেশজুড়ে করোনাভাইরাসের নাজুক পরিস্থিতির কারণে বাসিন্দাদের স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা উল্লেখ করে তিনি বলেন, যতোক্ষন পর্যন্ত করোনা বিষয়ে বাসিন্দাদের সচেতনতা বাড়বে না, ততোক্ষন আক্রান্তের সংখ্যাও বাড়বে৷ সঠিক স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে।

এদিকে, বেশকিছু রাজ্যে করোনা পরিস্থিতি আরো খারাপ হয়েছে৷ উইসকনসিনের মেয়র জানিয়েছেন, সেখানে করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে। সেখানে গত সাতদিনে আক্রান্তের হার চার গুণ বেড়েছে৷ মোট টেস্টের ২৭ শতাংশের ফলাফলই করোনা পজেটিভ এসেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, ২০২২ সালের আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে নাও পারে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত