আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে

করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে

ছবি: এলএবাংলাটাইমস

সর্বশেষ ১০ লাখ বাসিন্দা আক্রান্ত হয়েছে মাত্র এক সপ্তাহে। এতো কম সময়ে এর আগে কখনো ১০ লাখ বাসিন্দা আক্রান্ত হয়নি।

করোনা মহামারিতে একের পর পর 'মাইলফলক' অতিক্রম করছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের মাত্র চারদিন আগে নতুন মাইলফলক দেখলো যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ অক্টোবর) দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ লাখ অতিক্রম করলো।

সর্বশেষ ১০ লাখ বাসিন্দা আক্রান্ত হয়েছে মাত্র এক সপ্তাহে। এতো কম সময়ে এর আগে কখনো ১০ লাখ বাসিন্দা আক্রান্ত হয়নি। সর্বশেষ দ্রুততম আক্রান্তের রেকর্ড ছিলো জুলাই এ। তখন ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিলো ১৬ দিন।

এদিকে, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে শুক্রবারে। প্রায় ৯২ হাজার বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৯০ হাজার। গত সাতদিনে আক্রান্তের গড় সংখ্যা ৭৭ হাজার৷

এছাড়া ৫০টি অঙ্গরাজ্যের ২১টিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে পরিস্থিতির ব্যাপক বিপর্যয় ঘটেছে৷

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি ১০ হাজার বাসিন্দার মধ্যে ২৭২ জন বাসিন্দাই করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭ জন। ইউরোপে প্রতি ১০ হাজারে আক্রান্তের সংখ্যা ১২৭ জন।

এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত রাজ্যের তালিকায় টেক্সাস সবার উপরে রয়েছে৷ এরপরই সর্বোচ্চ আক্রান্ত রয়েছে ক্যালিফোর্নিয়ায়, তৃতীয় অবস্থানে রয়েছে ফ্লোরিডা।

দ্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটন'স ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স এন্ড ইভ্যুলুশন এর গবেষণায় দেখা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে আরো ৫ লাখ বাসিন্দা প্রাণ হারাতে পারে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থতি বেশ নিয়ন্ত্রনে রয়েছে৷ তবে কোভিড ট্র‍্যাকিং প্রজেক্ট এর উপাত্তে দেখা গেছে, গত সপ্তাহে দেশজুড়ে ৭০ লাখের বেশি বাসিন্দাকে করোনা সনাক্তের পরীক্ষা করানো হয়। এরমধ্যে ৬ দশমিক ৩ শতাংশ বাসিন্দার করোনা পজেটিভ এসেছে। এর আগের সপ্তাহে আক্রান্তের হার ছিলো ৫ দশমিক ৪ শতাংশ।

রাজ্যগুলোর মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি সাউথ ডাকোটায়। রাজ্যটিতে আক্রান্তের হার ৪০ শতাংশ। এছাড়া ইউডাহো ও ওয়োমিং এ আক্রান্তের হার যথাক্রমে ৩৪ শতাংশ ও ২৯ শতাংশ।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত