আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার টিকাও

যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার টিকাও

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার ও বায়োএনটেকের পর যুক্তরাষ্ট্রের আরেক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার টিকাও দেশে অনুমোদন পেতে যাচ্ছে। ইতোমধ্যে অনুমোদনের প্রাথমিক পর্যায় শুরু হয়েছে।

ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) স্বতন্ত্র উপদেষ্টা প্যানেল আজ বৃহস্পতিবার টিকাটির কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু করেছেন। মূলত এই আলোচনায় মডার্নার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে কথা বলা হবে।

এই স্বতন্ত্র উপদেষ্টা প্যানেলের রিপোর্টের উপর ভিত্তি করেই শুক্রবার এফডিএ জরুরি অনুমোদন বিষয়ে আলোচনা শুরু করবে। ফাইজারের তৈরি টিকাটি যেই প্যানেল অনুমোদন করেছিলো, এরাই মডার্নার টিকা অনুমোদনের প্যানেলে থাকছেন।

মডার্নার তৈরি টিকাতেও ফাইজার ও বায়োএনটেক এর মতোই আরএনএ টেকনোলজি ব্যবহার করেছে। তবে মডার্নার তৈরি টিকাটি সংরক্ষণে সুবিধা বেশি। অল্প তাপমাত্রায় এই টিকাটি সহজে সংরক্ষণ করা যায়। দুইটি টিকাই ক্লিনিক্যাল ট্রায়ালে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকারী বলে প্রমাণিত হয়েছে।

তবে মডার্নার টিকায় ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার থেকে পার্শ্বপ্রতিক্রিয়ার হার বেশি। তাই মূলত টিকা অনুমোদনের ক্ষেত্রে এই বিষটি নিয়েই সতর্ক থাকবে টিকা অনুমোদন কমিটি। ক্লিনিক্যাল ট্রায়ালে ৩০ হাজার বাসিন্দার উপর টিকাটি প্রয়োগ করা হয়েছিলো।

মডার্নার টিকাটি যদি অনুমোদন পায়, তবে সেটি ১৮ থেকে আরো বেশি বয়েসী বাসিন্দার ক্ষেত্রে প্রয়োগ করা হবে। প্রথমধাপে টিকাটি যুক্তরাষ্ট্রে বিতরণ করা হবে। মোট ২০০ মিলিয়ন ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে মডার্নার।

মডার্না ইতোমধ্যে কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের সাথে টিকা দেওয়ার বানিজ্যিক চুক্তি করেছে৷

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত