আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

টিকা নিলে 'কুমির' হয়ে যাবে মানুষ: ব্রাজিলের প্রেসিডেন্ট

টিকা নিলে 'কুমির' হয়ে যাবে মানুষ: ব্রাজিলের প্রেসিডেন্ট

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার ও বায়োএনটেকের টিকা গ্রহণের ফলে মানুষ কুমিরে পরিণত হতে পারে বলে বিতর্কিত মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।

স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেন। মূলত করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হোন ব্রাজিলের প্রেসিডেন্ট৷

গত বছর করোনার সংক্রমণ শুরুর পর থেকেই একে ‘সামান্য ফ্লু’ হিসেবে উল্লেখ করেন দেশটির কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট। করোনার টিকা নেবেন না বলেও জানান তিনি।

বলসোনারো বলেন, ‘ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য আমাদের দায়ী করা যাবে না। টিকা নেয়ার পর আপনি কুমির হয়ে গেলে সেটা আপনার সমস্যা।’

বলসোনারো আরো বলেন, ‘টিকা গ্রহণের ফলে আপনারা অতিমানবে পরিণত হলে বা কোনো নারীর দাড়ি গজাতে শুরু করলে বা কোনো পুরুষ নারীদের মতো কথা বললে, তাদের (ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান) কিছুই করার থাকবে না।’

ব্রাজিলে শেষ গত কয়েক সপ্তাহ ধরে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনা টিকার পরীক্ষা চলে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এরই মধ্যে টিকাটি দেয়া শুরু করে।

বুধবার ব্রাজিলে টিকাদান কর্মসূচি শুরুর সময় প্রেসিডেন্ট বলেন, বিনামূল্যে টিকাটি বিতরণ ও প্রয়োগ করা হবে। তবে এটি নেয়া বাধ্যতামূলক নয়।

এদিকে পরের দিন বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট জানায়, টিকা নেয়া বাধ্যতামূলক। তবে জোর করে এটি প্রয়োগ করা হবে না।

তবে টিকা না নেয়া ব্যক্তিদের জরিমানা করতে পারে দেশটির কর্তৃপক্ষ। কিছু জনসমাগমস্থলে তাদের যাওয়াও নিষিদ্ধ হতে পারে। তবে টিকা নিতে তাদের জোর করা হবে না।

পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ৭২ লাখ বাসিন্দার দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৮৭ জনের।

বিশ্বে করোনায় সর্বোচ্চ সংক্রমিত দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত